Advertisement
E-Paper

সাউথ আফ্রিকা জেতার পর টেস্ট বিশ্বকাপে ভারতের রাস্তা আরও কঠিন, বাকি সাতটি টেস্টে কী করতে হবে শুভমনদের?

কেপ টাউনে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ় জিতেছে সাউথ আফ্রিকা। তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতের উত্থান হলেও, ফাইনালে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে গিয়েছে। কী ভাবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ২২:৩৭
cricket

শুভমন গিল। — ফাইল চিত্র।

কেপ টাউনে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ় জিতেছে সাউথ আফ্রিকা। তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতের উত্থান হলেও, ফাইনালে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে গিয়েছে। বাকি সাতটি টেস্টে ছোটখাটো ভুল করলেই ভারত ফাইনালের রাস্তা থেকে ছিটকে যেতে পারে।

এই মুহূর্তে ভারতের পয়েন্ট ৬৮। ১১টি ম্যাচের পর ৫১.৫২ পয়েন্ট শতাংশ নিয়ে ভারত রয়েছে চতুর্থ স্থানে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবে ভারত। পরের বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে পাঁচটি টেস্ট রয়েছে। পয়েন্ট তালিকায় প্রথম দু’টি দল ফাইনালে উঠবে। ভারতকে প্রথম দুইয়ে থাকতে গেলে নিখুঁত ক্রিকেট খেলতে হবে।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ভারত দু’টি টেস্টই জিতলে পয়েন্ট শতাংশ হবে ৫৮.৯৭। ফলে অস্ট্রেলিয়া সিরিজ়ের আগে আত্মবিশ্বাস পাওয়া যাবে। কিন্তু দু’টি টেস্টে হারলে ৪৩.৫৯ পয়েন্ট শতাংশ হবে। ফলে শেষ পাঁচটি টেস্ট চ্যালেঞ্জ হবে মারাত্মক কঠিন।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দু’টি টেস্টে হেরে ভারত যদি অস্ট্রেলিয়াকে পাঁচটি টেস্টেও হারায়, তা হলে পয়েন্ট শতাংশ হবে ৫৯.২৬। তাতেও ফাইনাল নিশ্চিত হবে না।

বাকি সাতটি টেস্টেই ভারত জিতলে পয়েন্ট শতাংশ হবে ৭০.৩৭। ছ’টি ম্যাচ জিতলে হবে ৬৪.৮১। দুই ক্ষেত্রেই ফাইনালে ওঠার ভাল মতো সম্ভাবনা থাকছে।

ICC World Test Championship Shubman Gill BCCI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy