Advertisement
E-Paper

‘এ’ দলের হয়ে বেসরকারি টেস্ট খেলবেন বুমরাহ-পন্থ! নিউ জ়িল্যান্ড সিরিজ়ের আগে কেন এমন সিদ্ধান্ত নিল ভারতীয় বোর্ড

গত এশিয়ান গেমসের পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি জসপ্রীত বুমরাহ। ইরানি কাপে চোট পাওয়ার পর ম্যাচ খেলেননি ঋষভ পন্থও। দু’জনেই নিউ জ়িল্যান্ড সফরের টেস্ট দলে রয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৮:৪৫
Picture of Cricket

(বাঁ দিকে) জসপ্রীত বুমরাহ এবং ঋষভ পন্থ (ডান দিকে)। — ফাইল চিত্র।

ধ্রুব জুরেলের নেতৃত্বে নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে তৃতীয় বেসরকারি টেস্টে খেলতে পারেন জসপ্রীত বুমরাহ এবং ঋষভ পন্থ। টেস্ট সিরিজ়ের আগে ম্যাচ অনুশীলন এবং নিউ জ়িল্যান্ডের পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ‘এ’ দলের হয়ে খেলতে পারেন তাঁরা।

আগামী ৭ থেকে ১০ নভেম্বর পর্যন্ত লিংকনে তৃতীয় বেসরকারি টেস্ট শুরু হবে। তার আগে ভারতীয় ‘এ’ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা বুমরাহ এবং পন্থের। বুমরাহ এশিয়ান গেমসের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। তাই তাঁর ম্যাচ অনুশীলন প্রয়োজন। নিউ জ়িল্যান্ড সফরের প্রস্তুতির জন্য সোমবার সেন্টার অফ এক্সেলেন্সে পৌঁছেছেন বুমরাহ।

অন্য দিকে, পন্থ ইরানি কাপের ম্যাচে চোট পেয়েছিলেন। গত শুক্রবার থেকে তিনি রয়েছেন বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে। পন্থকে টেস্ট দলে রাখা হলেও, তাঁকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকেরা অনুমতি দিলে তবেই তিনি নিউ জ়িল্যান্ডে টেস্ট সিরিজ় খেলতে পারবেন। তাই তিনিও প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন। বোর্ডের চিকিৎসকেরা অনুমতি দিলে উইকেটরক্ষক-ব্যাটারকেও তৃতীয় বেসরকারি টেস্টে খেলানো হবে।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। দু’জনকেই ১ নভেম্বর নিউ জ়িল্যান্ডের পাঠাতে চান বিসিসিআই কর্তারা। জুরেলের নেতৃত্বাধীন ‘এ’ দলে রয়েছেন টেস্ট দলের আট ক্রিকেটার। লোকেশ রাহুল, যশস্বী জয়সবাল, সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দর, দেবদত্ত পডিক্কল, আকাশদীপদের সঙ্গে যোগ দেবেন তাঁরা। ফলে তৃতীয় বেসরকারি টেস্টে প্রায় পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে ভারত ‘এ’।

Jasprit Bumrah Rishabh Pant BCCI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy