Advertisement
E-Paper

‘ফ্যানের সামনে দাঁড়িয়ে থাকো’, ওয়েলিংটনের প্রবল হাওয়ার দাপট সামলাতে ভারতীয় ক্রিকেটারদের পরামর্শ মর্কেলের

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ওয়েলিংটনে। সেখানে গিয়েই ভারতীয় দলকে অসুবিধার সামনে পড়তে হয়েছে। প্রবল হাওয়ার দাপটে সমস্যায় ভারতীয় বোলারেরা। একটিই পরামর্শ দিলেন মর্নি মর্কেল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৯:৪৪
cricket

ওয়েলিংটনে অনুশীলন শ্রেয়সের। ছবি: সমাজমাধ্যম।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ওয়েলিংটনে গিয়েছে ভারতীয় দল। সেখানে গিয়েই এক অসুবিধার সামনে পড়তে হয়েছে। ওয়েলিংটনের প্রবল হাওয়ার দাপট দেখে সমস্যায় ভারতীয় বোলারেরা। কী ভাবে প্রতিপক্ষকে চাপে ফেলবেন বুঝতে পারছেন না। তাঁদের উদ্দেশে একটিই পরামর্শ দিলেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। ক্রিকেটারদের উপদেশ দিলেন ফ্যানের জোরালো হাওয়ার সামনে দাঁড়িয়ে থাকার।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভের হাওয়া সুবিদিত। যে কোনও সময় তা দিক বদলাতে পারে, যা অসুবিধায় ফেলে ব্যাটার এবং বোলারদের। ভারতীয় দলের অনেকেরই এই পরিবেশে খেলার অভিজ্ঞতা নেই। তবে নিজে খেলার সুবাদে মর্কেল জানেন সেখানকার পরিবেশ।

তৃতীয় ম্যাচের আগের দিন বলেছেন, “ওয়েলিংটনের পরিবেশ নিয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে সফর শুরুর আগে থেকেই। গত কাল রাতে ভারতে থাকা কয়েক জনের সঙ্গে কথা হচ্ছিল। ওরা জিজ্ঞাসা করছিল এখানকার পরিবেশ কেমন। আমি বললাম, “ঘরে একটা শক্তিশালী ফ্যানের ব্যবস্থা করো। সেই ফ্যানের দিকে এগিয়ে এসো। তা হলেই তোমার প্রস্তুতি হয়ে যাবে।”

সোমবার হাওয়ার গতি ছিল ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার। এই মাঠে একটি টেস্টও খেলতে হবে ভারতকে। তার ভাবনাচিন্তা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে দলে। মর্কেল বলেছেন, “এখানে হাওয়া হল দৈত্যের মতো। সকালে হোটেলে ছিলাম। মনে হচ্ছিল বাড়িটা কাঁপছে। এটা কী ভাবে সামলানো যায় সেটা নিয়ে ভাবতে হবে এবং দ্রুত ঘুরে দাঁড়াতে হবে।”

শুধু মানিয়ে নেওয়া নয়, প্রতিকূলতা সামলে কী ভাবে ক্রিকেটারেরা রোজকার কাজ করতে পারেন সেটাও খেয়াল রাখতে হবে বলে জানালেন মর্কেল। বিশেষ করে এই মাঠে ব্যাট করার সময় সোজা দাঁড়িয়ে থাকাই সমস্যার। বোলারদেরও ছন্দে আসতে সময় লাগে।

মর্কেলের মতে, কয়েক দিনের অনুশীলনে অসুবিধা শেষ হওয়ার কথা নয়। বলেছেন, “সাউথ আফ্রিকার হয়ে এখানে খেলার সময় আমাদের হাতে কিছু অস্ত্র ছিল। তিন, চার বা পাঁচ দিনে মানিয়ে নেওয়া সম্ভব নয়। তাই দু’দিক থেকে বিষয়টা দেখতে হবে। হয় এটাকে চ্যালেঞ্জ হিসাবে মোকাবিলা করবেন। অথবা নেতিবাচক হিসাবে দেখবেন।”

India Vs New Zealand Morne Morkel Shreyas Iyer Wellington

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy