Advertisement
E-Paper

টানা দু’বার ট্রফি জয়, আইপিএলে কী ভাবে পুনর্জন্ম হল বেঙ্গালুরুর? কোহলির দলের রহস্য ফাঁস ধোনির

গত দু’বার আইপিএল জিতেছে বেঙ্গালুরু। তার আগে ১৭ বছর ট্রফি জিততে পারেনি। বিরাট কোহলির দলের এই উত্থান বিস্মিত করেছে অনেককেই। তবে মহেন্দ্র সিংহ ধোনি সেই তালিকায় পড়েন না। কী বলেছেন তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ২১:৩৯
cricket

মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।

গত দু’বার আইপিএল জিতেছে বেঙ্গালুরু। তার আগে ১৭ বছর ট্রফি জিততে পারেনি। বিরাট কোহলির দলের এই উত্থান বিস্মিত করেছে অনেককেই। তবে মহেন্দ্র সিংহ ধোনি সেই তালিকায় পড়েন না। তাঁর মতে, ধারাবাহিক ভাবে ভাল খেলার কারণেই বেঙ্গালুরু সাফল্য পেয়েছে। নিজের দলের খারাপ খেলাকেও দুষেছেন তিনি।

বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে হাজির হয়ে ধোনি বলেছেন, “আমি বরাবরই বিশ্বাস করি, কাগজ-কলমে আপনি কতটা শক্তিশালী তা প্রয়োজনীয় নয়। নির্দিষ্ট দিনে মাঠে নেমে কী করতে পারলেন সেটাই আসল। যত ছোট ফরম্যাট, দলগুলোর পার্থক্য তত কম হয়। গত দু’বছর চেন্নাই খুব ভাল খেলেনি। এটা তো সত্যি। আরসিবি যে অনেক ভাল খেলেছে, এটা স্বীকার না করার জায়গা নেই।”

ধোনি আরও বলেছেন, “এটাই জীবন। ভাল সময়ের পর খারাপ সময়ও আসে। কী ভাবে তা থেকে বেরোতে হবে, কী ভাবে দলের ভালর জন্য কাজ করতে হবে সেটাই গুরুত্বপূর্ণ। আমরা যখন জিতছিলাম তখন জানতাম এমন একটা সময় আসবে যখন আমরা হারব। হারের সময় আপনার মানসিকতা কেমন থাকে তার উপর অনেক কিছু নির্ভর করে। গত দু’বছরে আরসিবি খুব ভাল খেলেছে। সেটা আমর পারিনি।”

আইপিএলে চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচ বরাবরই উত্তেজক হয়। তবে শেষ পাঁচ সাক্ষাতে চার বারই জিতেছে বেঙ্গালুরু। ধোনি মনে করেন, পরের বার পরিস্থিতি বদলাতে পারে। ধোনির কথায়, “আশা করি আরও একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারব। পরের বছর এখানে (বেঙ্গালুরুতে) আসার পর যেন এটা বলতে পারি, দারুণ একটা ম্যাচ হয়েছে এবং দর্শকেরা খেলা দেখে মজা পেয়েছেন।”

MS Dhoni RCB CSK IPL

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy