Advertisement
E-Paper

আইপিএলে নতুন দায়িত্বে পোলার্ড, দলকে সাফল্যে ফেরাতে ‘ঘরের ছেলে’কে কোচ করল মুম্বই ইন্ডিয়ান্স

১৩ বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলার পর ২০২৩ সালে দলের ব্যাটিং কোচ হন কায়রন পোলার্ড। এ বার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। ৩৯ বছরের অলরাউন্ডার অবশ্য এখনও বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজ়ি লিগ খেলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১৩:১৮
Picture of Cricket

কায়রন পোলার্ড। — ফাইল চিত্র।

মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হলেন কায়রন পোলার্ড। মাহেলা জয়বর্ধনকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন অলরাউন্ডারকে দায়িত্ব দিলেন মুম্বই কর্তৃপক্ষ। গত মরসুম পর্যন্ত তিনি ছিলেন দলের ব্যাটিং কোচ। পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সের ‘ঘরের ছেলে’ হিসেবে পরিচিত।

১৩ বছর মুম্বইয়ের হয়ে আইপিএল খেলার পর ২০২৩ থেকে দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ শুরু করেন পোলার্ড। এ বার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। ৩৯ বছরের অলরাউন্ডার অবশ্য এখনও বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজ়ি লিগ খেলেন। কিছু দিন আগে জয়বর্ধনেকে অব্যাহতি দেওয়ার কথা জানান মুম্বই কর্তৃপক্ষ। তার পর থেকে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের নতুন কোচ কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়। ষে. পর্যন্ত ২০১০ সাল থেকে দলের সঙ্গে যুক্ত পোলার্ডকেই বেছে নিলেন মুম্বই কর্তৃপক্ষ।

গত কয়েক মরসুম ধরে মুম্বই প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না মুম্বই। রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরাহদের মতো ক্রিকেটারেরা থাকলেও দলীয় সংহতির ক্ষেত্রেও সমস্যা দেখা গিয়েছে। সম্ভবত সে কারণেই পোলার্ডকে বেছে নেওয়া হয়েছে। দলের বিভিন্ন পর্যায় এবং পরিবর্তনের সঙ্গে পরিচিত পোলার্ড। মুম্বইয়ের পরিবেশ, সংস্কৃতি সবই তাঁর জানা। আশা করা হচ্ছে, সমস্যা সামলে দলকে আবার প্রত্যাশিত সাফল্যের রাস্তায় ফেরাতে পারবেন তিনি।

মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার নীতা অম্বানি বলেছেন, ‘’২২ বছর বয়সে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন কায়রন পোলার্ড। তার পর থেকে ১৬ বছর ধরে পোলার্ড মুম্বইয় পরিবারের অবিচ্ছেদ্য অংশ। ক্রিকেটার হিসেবে আমাদের অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। আমার বিশ্বাস, নতুন দায়িত্বেও তিনি একই রকম নিষ্ঠা, আন্তরিকতা, আত্মবিশ্বাস এবং দৃঢ়তার সঙ্গে কাজ করবেন।’’

Kieron Pollard Mumbai Indians Head Coach

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy