Advertisement
E-Paper

লজ্জার নজির অর্শদীপদের, টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের রেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের পাঁচটি ইনিংস হয়েছে ২০২৬ সালেই। সেরা ১০টি ইনিংসের সাতটি হয়েছে চলতি বছরে। ইংল্যান্ডকে টপকে নিউ জ়িল্যান্ড নতুন নজির গড়ল অকল্যান্ডে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১৫:২৩
Picture of Cricket

অর্শদীপ সিংহ। ছবি: পিটিআই।

সিরিজ় হাতছাড়া হওয়ার পর ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের নজির গড়ল নিউ জ়িল্যান্ড। শুক্রবার অকল্যান্ডে মিচেল স্যান্টনারের দল ভেঙে দিল ইংল্যান্ডের রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিরুদ্ধে সেরা পাঁচটি রানই হয়েছে চলতি বছরে।

শ্রেয়স আয়ারদের বিরুদ্ধে ৭ উইকেটে ২৫৯ রান করল নিউ জ়িল্যান্ড। এর আগে কোনও দল ভারতের বিরুদ্ধে ২০ ওভারের ক্রিকেটে এত রান করতে পারেনি। আগের সর্বোচ্চ রান ছিল ইংল্যান্ডের ২৫৭। গত ১১ জুলাই সাউদম্পটনে ৩ উইকেটে ২৫৭ রান করেছিল হ্যারি ব্রুকের দল। এই হিসেবে নতুন নজির গড়ল কিউয়িরা। যা অর্শদীপ সিংহদের ব্যর্থতাও বটে। বেশ কিছু দিন ধরেই ২০ ওভারের ক্রিকেটে ভারতীয় দলের বোলিং নিয়ে প্রশ্ন উঠছে।

ভারতের বিরুদ্ধে তৃতীয় সর্বোচ্চ রান ওয়েস্ট ইন্ডিজ়ের ৪ উইকেটে ২৫২। গত ৯ অক্টোবর রাঁচীতে ওই রান করেন সাই হোপেরা। গত ১৪ অক্টোবর হায়দরাবাদে ক্যারিবিয়ানেরাই করেছিল ৩ উইকেটে ২৪৭ রান। যা রয়েছে তালিকায় চতুর্থ স্থানে। ভারতের বিরুদ্ধে পঞ্চম সর্বোচ্চ রান ইংল্যান্ডের। গত ৫ মার্চ ওয়াংখেড়েতে ৭ উইকেটে ২৪৬ রান করেন ব্রুকেরা।

এর আগে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে নিউ জ়িল্যান্ডের সর্বোচ্চ রান ছিল ২২৫। গত ৩১ জানুয়ারি তিরুঅনন্তপুরমে ওই ইনিংস খেলেছিল কিউয়িরা। এ ছাড়া গত ২২ অক্টোবর ক্রাইস্টচার্চেও ৪ উইকেটে ২২৫ রান করেন স্যান্টনারেরা।

India Vs New Zealand T20I Most Runs record Arshdeep Singh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy