Advertisement
E-Paper

এক বছর আগেই বেজে গেল বিশ্বকাপের ডঙ্কা! দু’দিন পরেই ঘোষণা সূচির, টিকিটের জন্য বিশেষ ব্যবস্থা আইসিসির

২০২৭ সালের ২ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। মহাত্মা গাঁধীর জন্মদিনই শুরু হবে প্রতিযোগিতা। ২১ নভেম্বর হতে পারে বিশ্বকাপের ফাইনাল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০১
cricket

এক দিনের বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।

এক বছর আগেই বিশ্বকাপের সূচি ঘোষণা করবে আইসিসি। বৃহস্পতিবার, ১ অক্টোবর হবে সেই ঘোষণা। এ বার সাউথ আফ্রিকা, জ়িম্বাবোয়ে ও নামিবিয়ায় হবে বিশ্বকাপ। ‘ক্রিকবাজ়’ জানিয়েছে, সাউথ আফ্রিকার কেপ টাউন শহরকে বেছে নেওয়া হয়েছে সূচি ঘোষণা করার জন্য।

জানা গিয়েছে, ২০২৭ সালের ২ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। মহাত্মা গাঁধীর জন্মদিনই শুরু হবে প্রতিযোগিতা। সেই কারণে এক বছর আগে ১ অক্টোবর বেছে নেওয়া হয়েছে সূচি ঘোষণার দিন হিসাবে। ২১ নভেম্বর হতে পারে বিশ্বকাপের ফাইনাল।

বৃহস্পতিবারই টিকিটের জন্য একটি বিশেষ ব্যালট চালু করবে আইসিসি। এখন থেকে তো দর্শকেরা টিকিট কাটতে পারবেন না। কিন্তু সেই ব্যালটে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন তাঁরা। ব্যালটে একটি লটারির মাধ্যমে যাঁদের নাম উঠবে, তাঁদের টিকিট দেওয়া হবে। তবে কত জনকে দেওয়া হবে তা এখনও জানায়নি আইসিসি।

আগামী বছর বিশ্বকাপের খেলবে মোট ১৪টি দল। তার মধ্যে আয়োজক হিসাবে জায়গা করে নিয়েছে সাউথ আফ্রিকা ও জ়িম্বাবোয়ে। নামিবিয়া আয়োজক দেশ হলেও সরাসরি খেলতে পারবে না। আইসিসি ক্রমতালিকায় থাকা শীর্ষ আটটি দলও সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি চারটি দল কোয়ালিফায়ার খেলে মূলপর্বে উঠবে।

ক্রমতালিকায় হিসাবে যে আটটি দেশ বিশ্বকাপে সরাসরি জায়গা করেছে তারা হল যথাক্রমে, ভারত, নিউ জ়িল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। ক্রমতালিকায় নবম স্থানে রয়েছে বাংলাদেশ। কিন্তু তৃতীয় স্থানে থাকা সাউথ আফ্রিকা আয়োজক দেশ হিসাবে জায়গা করে নেওয়ায় বাংলাদেশের সুযোগ হয়েছে। কিন্তু ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ়কে কোয়ালিফায়ার খেলে জায়গা করতে হবে।

ICC ODI World Cup ICC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy