Advertisement
E-Paper

পাকিস্তানের কাছে হার ভারতের, এক ওভারে ৩১ রান দিলেন ক্রুণাল, হংকংয়ের প্রতিযোগিতায় শুরুতেই হোঁচট

‘হংকং সিক্সেস’ প্রতিযোগিতায় শুক্রবার প্রথম ম্যাচেই হেরে গেল ভারত। পাকিস্তানের কাছে হারতে হয়েছে চার উইকেটে। অধিনায়ক ক্রুণাল পাণ্ড্য এক ওভারে ৩১ রান দিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১৮:০৪
cricket

ভারত-পাকিস্তান ম্যাচের মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

হংকংয়ে আয়োজিত হচ্ছে ছ’ওভারের প্রতিযোগিতা ‘হংকং সিক্সেস’। সেই প্রতিযোগিতায় শুক্রবার প্রথম ম্যাচেই হেরে গেল ভারত। পাকিস্তানের কাছে হারতে হয়েছে চার উইকেটে। অধিনায়ক ক্রুণাল পাণ্ড্য এক ওভারে ৩১ রান দিয়েছেন। ওই একটি ওভারই হারিয়েছে ভারতকে। মাত্র ৩.৫ ওভারে ৮৯ রান তাড়া করে জিতেছে পাকিস্তান।

হংকং সিক্সেস প্রতিযোগিতায় প্রতিটি দলে থাকেন সাত জন করে ক্রিকেটার। খেলা হয় ৬ ওভারের। হাতে থাকে পাঁচটি উইকেট। প্রথম ম্যাচে পাকিস্তান হেরে গিয়েছিল আরব আমিরশাহির কাছে। দ্বিতীয় ম্যাচে তারা হারিয়েছে ভারতকে। ভারত শনিবার খেলবে আমিরশাহির বিরুদ্ধে।

এ দিন প্রথমে ব্যাট করে ৬ ওভারে ৮৮/৫ তোলে ভারত। শশাঙ্ক সিংহ সবচেয়ে ভাল খেলেছেন। তিনি ১১ বলে ৪০ করেন। পাঁচটি ছয় মেরেছেন। নীতীশ রানার সঙ্গে ৫৭ রানের জুটি গড়েছেন। রানা ১১ বলে ১৯ করেছেন। রাহুল তেওটিয়া এবং ক্রুণাল খাতাই খুলতে পারেননি।

ব্যাটিংয়ের মতো বোলিংও খারাপ হয়েছে ভারতের। মাত্র একটি ওভারে ৩১ রান দেন ক্রুণাল। শুরু থেকে পাকিস্তানের ব্যাটারেরা তাঁর উপর চড়াও হয়েছিলেন। খাওয়াজা নাফে এবং আব্বাস আফ্রিদি ওপেনিং জুটিতে ১৩ বলে ৫৯ রান তুলে দেন। ওখানেই ম্যাচ শেষ হয়ে যায়। ক্রুণালের পর টি নটরাজন একটি ওভারে ২৮ রান দেন। তবে লাভ হয়নি বিশেষ। নাফে ১২ বলে ৪১ এবং আফ্রিদি ৮ বলে ৩৫ রান করে জিতিয়ে দেন পাকিস্তানকে।

Pakistan Cricket BCCI Krunal Pandya Nitish Rana

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy