Advertisement
E-Paper

ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে দ্রাবিড়-সহবাগ পুত্র! অন্বয়, আর্যবীরের ঘরোয়া ক্রিকেটে সাফল্য খুলে দিল জাতীয় দলের দরজা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ওমানের মাসকটে ৫ থেকে ১৪ নভেম্বর। গ্রুপ ‘এ’তে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহি। গ্রুপ ‘বি’তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং মালয়েশিয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১৭:২৯
Picture of Cricket

(বাঁ দিকে) অন্বয় দ্রাবিড় এবং আর্যবীর সহবাগ (ডান দিকে)। — ফাইল চিত্র।

বিনু মাঁকড় ট্রফিতে ভাল পারফরম্যান্সের পুরস্কার। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ভারতীয় দলে সুযোগ পেল অন্বয় দ্রাবিড় এবং আর্যবীর সহবাগ। শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অধিনায়ক করা হয়েছে লক্ষ্য রাইচন্দানিকে।

দেশের হয়ে একসঙ্গে খেলেছেন রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র সহবাগ। এ বার তাঁদের ছেলেরাও একসঙ্গে দেশের হয়ে খেলবে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দলে জায়গা পেয়েছে আর্যবীর এবং অন্বয়। বিনু মাঁকড় ট্রফিতে দু’জনেই একাধিক নজরকাড়া ইনিংস খেলেছে। ১৭ বছরের অন্বয় কর্নাটকের হয়ে গুজরাতের বিরুদ্ধে ১০০ বলে ১৫১ রানের ইনিংস খেলে। এর আগে যুব এক দিনের ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৭ বলে ৮৭ রানের ইনিংস রয়েছে তার। উইকেটরক্ষার পাশাপাশি শেষে দিকের ওভারে দ্রুত রান তুলতে পারে অন্বয়। ক্রিকেটীয় দক্ষতায় পিছিয়ে নেই আর্যবীরও। দিল্লির হয়ে চন্ডীগড়ের বিরুদ্ধে ১৪৩ বলে ১৭৩ রানের ইনিংস এসেছে তার ব্যাট থেকে। অতীতেও বিভিন্ন বয়স ভিত্তিক প্রতিযোগিতায় বেশ কিছু আগ্রাসী ইনিংস রয়েছে ১৮ বছরের আর্যবীরের।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ওমানের মাসকটে ৫ থেকে ১৪ নভেম্বর। গ্রুপ ‘এ’তে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহি। গ্রুপ ‘বি’তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং মালয়েশিয়া। ভারতের প্রথম ম্যাচ ৬ নভেম্বর নেপালের সঙ্গে। ৮ নভেম্বর প্রতিপক্ষ পাকিস্তান। ১০ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ আমিরশাহি।

অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল: লক্ষ্য রাইচন্দানি (অধিনায়ক), আর্যবীর সহবাগ, ভিকে বিনীত, যশবর্ধন সিংহ চৌহান (সহ-অধিনায়ক), কুশাগর ওঝা, অর্জুন রাজপুত, মানল চৌহান, অন্বয় দ্রাবিড় (উইকেটরক্ষক), রজত বাঘেল (উইকেটরক্ষক), ভি যশবীর, আরিয়ান সাভসানি, মোহিত উলভা, কাব্য পটেল, শাভিন বিনোদ এবং ঈশান সুদ।

Rahul Dravid Virender Sehwag

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy