Advertisement
E-Paper

চোটের নাটক! বাংলাদেশকে জিততে দিলেন না আফগানিস্তান ক্রিকেটার, পন্থকে মনে করালেন কাইস

সমালোচিত হচ্ছেন কাইস আহমেদ। আফগানিস্তানের ব্যাটার ভুয়ো চোট দেখিয়ে ম্যাচের সময় নষ্ট করেছেন অভিযোগ উঠেছে। যদিও আফগানিস্তান তা স্বীকার করেনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ১২:০৪
cricket

কাইসের ‘চোট’ পাওয়ার মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৪২ ওভার ব্যাট করে হার বাঁচিয়েছে আফগানিস্তান। দ্বিতীয় ইনিংসে মন জয় করেছে তাদের লড়াই। তবে সমালোচিত হচ্ছেন কাইস আহমেদ। আফগানিস্তানের ব্যাটার ভুয়ো চোট দেখিয়ে ম্যাচের সময় নষ্ট করেছেন অভিযোগ উঠেছে। যদিও আফগানিস্তান তা স্বীকার করেনি। কাইসের এই ঘটনা মনে পড়িয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ঋষভ পন্থের চোটের ঘটনাকে।

আফগানিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে শতরান করেন সেদিকুল্লাহ অটল। ভাল খেলেন রহমত শাহ। কাইস নিজেও ভাল খেলেছেন। তিনি ন’নম্বরে ব্যাট করতে নেমে ৮০ বলে ৪৯ রানে অপরাজিত থেকেছেন। শেষ ২৫ ওভারের বেশির ভাগটাই খেলেছেন তিনি।

তবে খেলা শেষের মিনিট দশেক আগে ঘটনাটি ঘটে। তখনও তিনটি ওভার বাকি ছিল। তাইজুল ইসলামের একটি বল আটকানোর পরেই বাঁ পায়ের হ্যামস্ট্রিং চেপে ধরে বসে পড়েন কাইস। কিছু ক্ষণ পরেই বোঝা যাচ্ছিল, কাইস সময় নষ্ট করার চেষ্টা করছেন। সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়ে সমাজমাধ্যমে। প্রতিবাদ করেছেন বাংলাদেশের ক্রিকেটারেরা। তবে লাভ হয়নি। শেষপর্যন্ত ক্রিজ়ে টিকে থেকে ম্যাচ বাঁচিয়ে দেন কাইস।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের হাত থেকে ম্যাচ বার করে নিচ্ছিলেন হাইনরিখ ক্লাসেন এবং ডেভিড মিলার। ম্যাচের কয়েক ওভার বাকি, সে সময় চোট পাওয়ার অছিলায় মাঠে শুয়ে পড়েন ঋষভ পন্থ। বেশি কিছু ক্ষণ মাঠে শুশ্রূষা নেন তিনি। তবে ওই ঘটনা ছন্দ নষ্ট করে দেয় ক্লাসেনের। তিনি চালিয়ে খেলতে গিয়ে আউট হন। পরে মিলারও ফিরে যান। ভারত বিশ্বকাপ জিতে যায়।

Bangladesh Cricket Afganistan Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy