Advertisement
E-Paper

যশস্বীকে সত্যিই ছেড়ে দিচ্ছে রাজস্থান? দীর্ঘ জল্পনা নিয়ে মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ি কর্তৃপক্ষ

মুম্বই ইন্ডিয়ান্স থেকে হার্দিক পাণ্ড্যকে নিয়ে যশস্বী জয়সবালকে ছেড়ে দিতে পারে রাজস্থান রয়্যালস। গত মরসুম থেকেই যশস্বীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে রাজস্থান কর্তৃপক্ষের। তা নিয়ে অবশেষে মুখ খুলেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজ়িটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ১৮:৫৬
Picture of Cricket

যশস্বী জয়সবাল। — ফাইল চিত্র।

রাজস্থান রয়্যালসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার যশস্বী জয়সবাল। ২০২০-২১ মরসুম থেকে আইপিএল খেলছেন রাজস্থানের হয়ে। গত মরসুম থেকে ফ্র্যাঞ্চাইজ়ি কর্তৃপক্ষের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছে। শোনা যাচ্ছে, যশস্বী আর রাজস্থানের হয়ে খেলতে চান না। তাঁকে বিক্রি করে দেওয়া হতে পারে। তা নিয়ে মুখ খুলেছেন কর্তৃপক্ষ।

শোনা যাচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্স থেকে হার্দিক পাণ্ড্যকে নিয়ে যশস্বীকে ছেড়ে দিতে পারে রাজস্থান। জল্পনা উড়িয়ে দিয়েছেন রাজস্থান কর্তৃপক্ষ। রেভ স্পোর্টসকে রাজস্থানের এক কর্তা বলেছেন, ‘‘ফ্র্যাঞ্চাইজ়ি ছাড়ার ব্যাপারে যশস্বী আমাদের কিছু বলেনি। আমরা ওকে ধরেই আগামী দু’বছরের পরিকল্পনা করছি। আমাদের পরিকল্পনায় যশস্বী ভীষণ ভাবে রয়েছে। আমরাও কিছু গুজব শুনেছি। আমরা বলব, যশস্বী আমাদেরই ক্রিকেটার।’’

গত চার মরসুম ধরে রাজস্থানের হয়ে দুরন্ত পারফরম্যান্স করছেন যশস্বী। দু’বার ৪০০-র বেশি, এক বার ৫০০-র বেশি এবং এক বার ৬০০-র বেশি রান করেছেন। দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার তিনি। স্বাভাবিক ভাবেই তাঁর মতো ক্রিকেটারকে ধরে রাখতেই চাইবেন রাজস্থান কর্তৃপক্ষ।

IPL Yashasvi Jaiswal Rajasthan Royals

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy