Advertisement
E-Paper

সক্রিয় রাজনীতিতে সাইনা, লক্ষ্য দেশের জন্য কিছু করা, বিজেপির হয়ে নির্বাচনেও লড়তে চান

দেশের হয়ে বেশ কিছু পদক জিতেছেন। ব্যাডমিন্টন কোর্টে দেশকে গর্বিত করার পর উন্নয়নে শামিল হতে চান সাইনা নেহওয়াল। সুযোগ পেলে নির্বাচনে লড়ার কথা জানিয়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ১৬:৫৯
Picture of Sports

সাইনা নেহওয়াল। ছবি: এক্স।

সক্রিয় রাজনীতিতে আসতে চলেছেন সাইনা নেহওয়াল। অলিম্পিক্স পদকজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় ২০২০ সালে যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। এত দিন সক্রিয় ভাবে রাজনীতি করতেন না। দেশের উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে এ বার রাজনীতিতে সক্রিয় হতে চান সাইনা।

আপনি কি নির্বাচনে লড়াই করবেন? সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘‘আমি লড়াই করতে চাই। দেখা যাক। এখনও সিদ্ধান্ত নিইনি। তবে অবশ্যই অপেক্ষায় থাকব।’’ সক্রিয় রাজনীতিতে আসার কারণ হিসেবে সাইনা বলেছেন, ‘‘দেশের হয়ে বহু বছর খেলেছি। আমি বিজেপির সদস্য। কারণ বিজেপি-কে আমি পছন্দ করি। দেশের জন্য, উন্নয়নের জন্য অনেক কাজ করছে। সে জন্যই বিজেপিতে যোগ দিয়েছিলাম। আমিও দেশের জন্য ভাল কিছু করতে চাই। সবসময় দেশের উন্নতির কথা ভেবেছি। দেশের জন্য বেশ কিছু পদক জিতেছি। আমাদের সকলের সঙ্ঘবদ্ধ হয়ে দেশের জন্য কিছু করা উচিত।’’

ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়নশিপে তৃষা জলি এবং গায়ত্রী গোপীচন্দ ব্রোঞ্জ পদক জেতায় তাঁদের অভিনন্দন জানিয়েছেন সাইনা। প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় বলেছেন, ‘‘প্রতিটি বিভাগে আমরা ভাল লড়াই করেছি। এ বার মহিলাদের ডাবলসে পদক এসেছে। তৃষা এবং গায়ত্রী দারুণ পারফর্ম করেছে। ভেবেছিলাম সিঙ্গলসেও পদক আসবে। আমাদের খেলোয়াড়দের সেই দক্ষতা রয়েছে। অলিম্পিক্স বা বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমাদের বেশ কিছু পদক রয়েছে। এ বার আরও বেশি পদকের আশা ছিল। যা-ই হোক, আমি তৃষা এবং গায়ত্রীর জন্য গর্বিত।’’

Saina Nehwal BJP Election Badminton Palyer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy