গত বার ফর্ম খারাপ থাকার কারণে দলীপ ট্রফির দলেই জায়গা পাননি। এ বার সুযোগ তো পেলেনই, মধ্যাঞ্চলের সহ-অধিনায়কও করা হল রিঙ্কু সিংহকে। আগের বারের মতো এ বারও অধিনায়ক করা হয়েছে রজত পাটীদারকে। মধ্যপ্রদেশের অধিনায়কের নেতৃত্বে দলীপে নামবে মধ্যাঞ্চল। কয়েক মাস আগে টানা দ্বিতীয় বার আইপিএলও জিতেছেন পাটীদার।
গত বছর ফাইনালে দক্ষিণাঞ্চলকে হারিয়েছিল মধ্যাঞ্চল। এ বার বেঙ্গালুরুতে সেমিফাইনালে তাদের অভিযান শুরু হবে। এক দশক পর পাটীদার মধ্যাঞ্চলকে দলীপ জিতিয়েছিলেন। গত বছর ৩৮২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন তিনি। ফাইনালে শতরান ছিল পাটীদারের।
দলে নেওয়া হয়েছে মধ্যপ্রদেশের সারাংশ জৈনকেও, যিনি সম্প্রতি ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। শ্রীলঙ্কা সিরিজ় শেষ হচ্ছে ২৭ অগস্ট। তার তিন পর খেলতে নামবে মধ্যাঞ্চল। ফলে খেলতে সমস্যা নেই সারাংশের।
আরও পড়ুন:
-
বক্সিংয়ে জয়জয়কার ভারতের, কমনওয়েলথে একই দিনে পাঁচ সোনা ভারতীয়দের, এখনও বাকি তিন লড়াই, হতাশ করলেন লভলিনা
-
ভারতের এক দিনের বিশ্বকাপের দল বাছলেন অশ্বিন! বাদ পন্থ, বৈভব, সঞ্জুরা, চার বছর আগে শেষ ম্যাচ খেলা পেসার দলে
-
অনুপ্রেরণা মেরি কম! পাকিস্তানের প্রথম মহিলা বক্সার হিসাবে পদক জিতে বললেন ফতিমা, দেখেছেন ভারতীয় বক্সারের সিনেমাও
বিদর্ভের ওপেনার আমন মোখাড়েকে দলে নেওয়া হয়েছে। রাজ্য দলে তাঁর সতীর্থ যশ রাঠোরও সুযোগ পেয়েছেন। ২৫ বছরের মোখাড়ে গত রঞ্জি ট্রফিতে ১১ ইনিংসে ৭৬০ রান করেছিলেন। অল্পের জন্য বিদর্ভ রঞ্জির নকআউটে ওঠেনি। সম্প্রতি ভারত এ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। গলের ম্যাচে ৪৯ রানের পাশাপাশি ১০টি উইকেট নিয়েছেন।
বিদর্ভের দুই পেসার যশ ঠাকুর এবং নচিকেত ভুটে নেতৃত্ব দেবেন বোলিং বিভাগের। পেসার-অলরাউন্ডার আর্শাদ খানকেও নেওয়া হয়েছে। ভারতের হয়ে টেস্ট খেলা হর্ষ দুবে সুযোগ পেয়েছেন। এ ছাড়া নির্বাচকেরা আস্থা রেখেছেন স্পিনার জ়িশান আনসারির উপরেও।