Advertisement
E-Paper

এই বছরেই বিয়ে করছেন রিঙ্কু, সাংসদ প্রেমিকার সঙ্গে ভারতীয় ক্রিকেটারের চার হাত কবে এক হবে, দিন প্রকাশ্যে

বাগ্‌‌‌‌‌দান আগেই হয়ে গিয়েছিল। এ বার বিয়ে করছেন রিঙ্কু সিংহ। প্রকাশ্যে এল বিয়ের তারিখ। এ বছরই বিয়ে করছেন ভারতীয় দলের ক্রিকেটার। সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে কবে বিয়ে হবে তাঁর?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৭
cricket

বাগ্‌দানের দিন রিঙ্কু এবং প্রিয়া। — ফাইল চিত্র।

বাগ্‌দান আগেই হয়ে গিয়েছিল। এ বার বিয়ে করছেন রিঙ্কু সিংহ। প্রকাশ্যে এল বিয়ের তারিখ। এ বছরেই বিয়ে করছেন ভারতীয় দলের ক্রিকেটার। সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে চার হাত এক চলেছে লখনউয়ের একটি হোটেলে।

জানা গিয়েছে, ৪ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন রিঙ্কু। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়াকে বিয়ে করছেন। অনুষ্ঠানের প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয় ছাড়াও প্রচুর বিশেষ অতিথি বিয়েতে হাজির থাকবেন বলে জানা গিয়েছে। ভারতীয় দলের অনেক ক্রিকেটারকে হাজির থাকতে দেখা যেতে পারে।

উল্লেখ্য, গত বছরের ৮ জুন বাগ্‌দান হয়েছিল প্রিয়া এবং রিঙ্কুর। এ বছরের জুনে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু রিঙ্কুর বাবা মারা যাওয়ায় অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়। সেই অনুষ্ঠানই হতে চলেছে ডিসেম্বরে।

গত বছর ডিসেম্বরে একটি সাক্ষাৎকারে প্রিয়ার সঙ্গে নিজের প্রেমপর্বের কথা প্রকাশ্যে এনেছিলেন রিঙ্কু। জানিয়েছিলেন, সমাজবাদী পার্টির সমাজমাধ্যমে ছবি দেখেছিলেন প্রিয়ার। তখনই প্রেমে পড়ে যান। কিন্তু প্রিয়াকে বার্তা পাঠানোর ব্যাপারে নিশ্চিত ছিলেন না। কিন্তু প্রিয়া তাঁর ছবিতে ‘লাইক’ করার পর বিষয়টি এগোতে থাকে।

রিঙ্কু বলেছিলেন, “কোভিডের সময়ে আইপিএল হয়েছিল মুম্বইয়ে। তখন গ্রামের একটি ভোটের সময় কোনও একটা ফ্যানপেজে প্রিয়ার ছবি দেখেছিলাম। তখনই বুঝেছিলাম ও একদম আমার জন্য ঠিকঠাক। কিন্তু নিজে থেকে বার্তা পাঠানোর ব্যাপারে নিশ্চিত ছিলাম না। কিন্তু ও আমার দু’-একটা ছবিতে লাইক করার পরেই ওকে বার্তা পাঠাই। এ ভাবেই প্রেম শুরু হয়েছিল। এর পর নিয়মিত কথা বলতাম। ম্যাচের আগেও কথা হত। ২০২২ থেকে ওর প্রতি ভালবাসা অনুভব করতে শুরু করি।”

Rinku Singh Priya Saroj Samajwadi Party

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy