Advertisement
E-Paper

তিন ব্যাটার নেই, তাই আর স্পিন সহায়ক পিচ নয়, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নিরাপদ ২২ গজ চায় শ্রীলঙ্কা

গলে স্পিন সহায়ক পিচ তৈরির অন্যতম কারণ ছিল ভারতীয় ব্যাটারদের সাম্প্রতিক ব্যর্থতা। গত কয়েকটি টেস্টে শুভমন গিলেরা স্পিন খেলতে সমস্যায় পড়েছিলেন। সে কথা মাথায় রেখেই প্রথম টেস্টের পিচ তৈরি করা হয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৬ ১১:২৩
Picture of Cricket

(বাঁ দিকে) গ্যারি কার্স্টেন এবং ধনঞ্জয় ডি সিলভা (ডান দিকে)। — ফাইল চিত্র।

প্রথম টেস্টে স্পিন সহায়ক পিচ তৈরি করে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হেরে গিয়েছে ১৬৫ রানে। তার উপর দলের নিয়মিত তিন অভিজ্ঞ ব্যাটারকে কলম্বোয় পাবে না আয়োজকেরা। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যাটিং সহায়ক পিচ তৈরি করতে পারে শ্রীলঙ্কা।

কলম্বো টেস্ট ড্র হলেও শ্রীলঙ্কা সিরিজ় হেরে যাবে। তাই ঝুঁকি নিচ্ছেন না ধনঞ্জয় ডি সিলভারা। ভারতের বিরুদ্ধে স্পিন সহায়ক পিচ করে যে সুবিধা হবে না, তা বুঝে গিয়েছেন তাঁরা। কারণ শুভমন গিলদের শিবিরে রয়েছেন রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মানব সুতার, সারাংশ জৈনের মতো স্পিনারেরা। এর মধ্যে কুলদীপ ছাড়া সকলে ব্যাট করতে পারেন।

গলে স্পিন সহায়ক পিচ তৈরির অন্যতম কারণ ছিল ভারতীয় ব্যাটারদের সাম্প্রতিক ব্যর্থতা। গত কয়েকটি টেস্টে শুভমনেরা স্পিনের বিরুদ্ধে সমস্যায় পড়েছিলেন। সে কথা মাথায় রেখেই প্রথম টেস্টের পিচ তৈরি করা হয়েছিল। কিন্তু টস হারায় শ্রীলঙ্কাই সমস্যায় পড়ে। তাই দ্বিতীয় টেস্টে ভারসাম্যযুক্ত পিচ তৈরি করা হচ্ছে। যে পিচে ব্যাটার এবং বোলার উভয়ই সুবিধা পাবেন। আবার জোরে বোলারদেরও হতাশ করবে না। শ্রীলঙ্কা নিশ্চিত করতে চাইছে চতুর্থ ইনিংসে ব্যাটিং যাতে কঠিন না হয়।

শ্রীলঙ্কা ক্রিকেটের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘এই মুহূর্তে আমাদের লক্ষ্য ভারসাম্য যুক্ত পিচ তৈরি করা। যেখানে ব্যাটার এবং বোলার সকলে সুবিধা পাবে। গলের মতোই ভাল টেস্ট ম্যাচের উপযুক্ত পিচ তৈরি করতে চাইছি। দ্বিতীয় টেস্টে আমরা দীনেশ চণ্ডীমল, কুশল মেন্ডিস এবং পাথুম নিশঙ্ককে পাব না। তরুণ ব্যাটারদের নিয়ে খেলতে হবে আমাদের। এটা ওদের কাছেও বড় সুযোগ।’’ তিনি আরও বলেছেন, ‘‘পিচ ঠিক কেমন হবে, সেটা অনেকটা নির্ভর করবে দল কী চাইছে তার উপর। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ় ড্র করার জন্য সেরা সুযোগ করে দিতে চাই দলকে।’’

কলম্বোর মাঠে ১৯৯৯ থেকে ২০০৯ পর্যন্ত টেস্টে অপরাজিত ছিল শ্রীলঙ্কা। ১২টি টেস্টের ছ’টি জিতেছিল। বাকি ছ’টি ড্র করেছিল। আবার গত এক দশকে সাতটি টেস্টের তিনটি জিতেছে এবং চারটি হেরেছে। ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে দু’বার শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৪০০-র বেশি রান দিয়েছে। এই মাঠে ভারতের সঙ্গে শেষ দু’টি টেস্টই হেরেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ড এবং পাকিস্তানের কাছেও দু’টি করে টেস্ট হেরেছে। শেষ জয় ২০২৫ সালে বাংলাদেশের বিরুদ্ধে। তার আগে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা এবং ২০১৬ সালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। তাই শুভমনদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পিচ নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না গ্যারি কার্স্টেন।

Test Series Pitch Dhanajaya de Silva Shubman Gill

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy