Advertisement
E-Paper

শুভমন-রোহিতের ব্যাটে রেকর্ড ভারতের! এক দিনের ক্রিকেটে ৭৫০৭ দিন পর নজির

১৩ বছর পর এক দিনের ক্রিকেটে নিজেদের সর্বাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড ভেঙেছে ভারত। ২০১৩ সালে জয়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬০ রান তাড়া করে জিতেছিল ভারত। সেই নজির ভেঙে গেল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ১৩:৩৫
cricket

রোহিত শর্মা (বাঁ দিকে) ও শুভমন গিল। ছবি: পিটিআই।

গুয়াহাটিতে রেকর্ড গড়েছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৪০৬ রান তাড়া করে জিতেছে তারা। শুভমন গিলের ২২৩ ও রোহিত শর্মার ১০১ রানের জুটি দলকে জয়ে নিয়ে গিয়েছে।

ভারত এই প্রথম বার এক দিনের ক্রিকেটে ৪০০ রানের বেশি তাড়া করে জিতেছে। শুধু ভারত নয়, এক দিনের ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয় বার ৪০০ রানের বেশি তাড়া করে জিতেছে কোনও দল।

২০০৬ সালে প্রথম বার জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার করা ৪৩৪ রান তাড়া করে জিতেছিল সাউথ আফ্রিকা। তার ৭৫০৭ দিন পর এক দিনের ক্রিকেটে আবার ৪০০ রানের বেশি তাড়া হল। তৃতীয় স্থানেও রয়েছে সাউথ আফ্রিকা। ২০১৬ সালে ডারবানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৭২ রান তাড়া করে জিতেছিল তারা।

মাঝের ২০ বছরে এক দিনের ক্রিকেটে প্রথম ইনিংসে ২৯ বার ৪০০ রানের বেশি উঠেছে। কিন্তু কোনও ম্যাচেই সেই রান তাড়া হয়নি। গুয়াহাটিতে তা হয়েছে। এমনকি, মাঝের ২৯ ম্যাচে একমাত্র এক বারই ৪০০ রানের বেশি তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে কোনও দল ৪০০ রানের বেশি করেছিল। ২০০৯ সালে রাজকোট ভারতের বিরুদ্ধে ৪১১ রান করেছিল শ্রীলঙ্কা। তার পরেও ৩ রানে হেরেছিল তারা।

১৩ বছর পর এক দিনের ক্রিকেটে নিজেদের সর্বাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড ভেঙেছে ভারত। ২০১৩ সালে জয়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬০ রান তাড়া করে জিতেছিল ভারত। সেই ম্যাচে কোহলি ৫২ বলে শতরান করেছিলেন। সেই রেকর্ড গুয়াহাটিতে ভেঙেছেন শুভমনেরা।

এই ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছে ভারত। এক দিনের ক্রিকেটে ন’বার ৪০০ রানের বেশি করেছে তারা। দ্বিতীয় স্থানে সাউথ আফ্রিকা। আট বার ৪০০ রানের বেশি করেছে তারা।

India Vs West Indies Rohit Sharma Shubman Gill

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy