Advertisement
E-Paper

এশিয়ান গেমস খেলতে গিয়েও কার্টুনে মজে বৈভব, প্রিয় চরিত্রের শহরে পা রেখে উচ্ছ্বসিত কিশোর ব্যাটার

অনুশীলনের ফাঁকে ১৫-২০ মিনিট সময় পেলেও কার্টুন দেখে নেয় বৈভব সূর্যবংশী। কিশোর ক্রিকেটারের শিশুসুলভ এই অভ্যাসের কথা অজানা নয় ক্রিকেটমহলের। জাপানের টোকিয়ো থেকে সমাজমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছে বৈভব।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪২
Picture of Cricket

বৈভব সূর্যবংশী। — ফাইল চিত্র।

ক্রিকেট না থাকলে কার্টুনে ডুবে থাকে বৈভব সূর্যবংশী। এশিয়ান গেমস খেলতে জাপানে গিয়েও কার্টুনে মজে রয়েছে ১৫ বছরের ব্যাটার। নিজের প্রিয় কার্টুন চরিত্রের শহরে গিয়ে উচ্ছ্বসিত বৈভব।

অনুশীলনের ফাঁকে ১৫-২০ মিনিট সময় পেলেও কার্টুন দেখে নেয় বৈভব। কিশোর ক্রিকেটারের শিশুসুলভ এই অভ্যাসের কথা অজানা নয় ক্রিকেটমহলের। জাপানের টোকিয়ো থেকে সমাজমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছে বৈভব। তার মধ্যে একটি জনপ্রিয় কার্টুন চরিত্র ডোরেমনের। টোকিয়োয় নিজের কিছু ছবিও দিয়েছে বৈভব। ছবির নীচে বৈভব লিখেছে, ‘‘নোবিতার শহর থেকে বলছি।’’ উল্লেখ্য, নোবিতাও জনপ্রিয় কার্টুন চরিত্র। সমাজমাধ্যমে তার পোস্ট ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

ক্রিকেটীয় ব্যস্ততা বাড়ায় কার্টুন দেখার সময় আগের মতো পায় না বৈভব। তা নিয়ে গত আইপিএল একটি ম্যাচের পর ১৫ বছরের ব্যাটার বলেছিল, ‘‘আমি কোনও কিছু নিয়ে খুব একটা ভাবি না। প্রতিটা ম্যাচের আগেই আমি কার্টুন দেখি। আজকের ম্যাচের আগেও দেখেছি। কার্টুন দেখলেও ম্যাচের কথা মাথায় থাকে।’’

এশিয়ান গেমসে বৈভবের মাঠে নামা অবশ্য অনিশ্চিত। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তাকে একটিও ম্যাচ খেলাননি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, বৈভবকে এখন অপেক্ষা করতে হবে। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে বৈভব। গত দু’টি আইপিএল এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সাফল্যের পর ভারতীয় দলে সুযোগ পেয়েছে। শ্রেয়স আয়ারের দলের প্রথম একাদশে নিয়মিত হতে না পারলেও দেশের হয়ে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বৈভব।

Japan Vaibhav Sooryavanshi Cartoon

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy