E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বৈভবকে দ্রাবিড়: লাল বলে অনুশীলন চাই

আইপিএলে ঝড় তুলে দেওয়ার পরে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে অভিষেক হয় বৈভবের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৬ ০৬:৫৬
বৈভব সূর্যবংশী।

বৈভব সূর্যবংশী। ফাইল চিত্র।

বৈভব সূর্যবংশী সাদা বলের ক্রিকেটে যে দাপট দেখায়, সেটা কি লাল বলের ক্রিকেটেও দেখা যাবে? টেস্ট ক্রিকেটেও কি সফল হতে পারবে এই বিস্ময় কিশোর? ভারতের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় ঠিক ‘নিশ্চিত নন’ এই ব্যাপারে। তিনি জানিয়েছেন, টেস্টে সফল হতে গেলে বৈভবকে লাল বলের ক্রিকেট বেশি করে খেলতে হবে।

আইপিএলে ঝড় তুলে দেওয়ার পরে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে অভিষেক হয় বৈভবের। তারপরে জ়িম্বাবোয়ে সিরিজ়ে আরও তিনটে ম্যাচ খেলে ১৫ বছর বয়সি এই কিশোর। ছ’টি টি-টোয়েন্টি ম্যাচে বৈভব করেছে ১৯৩ রান। স্ট্রাইক রেট ১৮৯.২১। কিন্তু লাল বলের ক্রিকেটে এই রকম আধিপত্য দেখাতে পারেনি বৈভব। আটটা প্রথম শ্রেণির ম্যাচ খেলে বৈভবের ব্যাটিং গড় ১৭.২৫।

জিয়ো হটস্টারে বৈভবকে নিয়ে প্রশ্ন করা হলে দ্রাবিড় বলেন, ‘‘বৈভবকে নিয়ে ধৈর্য ধরতে হবে। ওর বয়স এখন ১৫। আমি নিশ্চিত, লাল বলে যদি ঘরোয়া ক্রিকেটে গোটা দুই মরসুম ও খেলে আর অনুশীলন করে, তা হলে টেস্ট দলেও ঢুকতে পারবে।’’ এর পরেই অবশ্য দ্রাবিড় বলেছেন, ‘‘তবে এখন যারা খেলছে, তাদের সরিয়ে প্রথম এগারোয় জায়গা করে নিতে পারে কি না, সেটাই দেখার।’’

বৈভবের দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই দ্রাবিড়ের মনে। কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়ক নিশ্চিত নন, আন্তর্জাতিক ম্যাচ খেলার কারণে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলার সুযোগ পাবে কি না বৈভব। দ্রাবিড়ের কথায়, ‘‘ভারতের হয়ে সাদা বলের ক্রিকেট খেলতে ব্যস্ত থাকবে বৈভব। টানা দুই মরসুম ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে কি না, জানি না।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
test cricket Rahul Dravid

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy