Advertisement
E-Paper

অনভিজ্ঞ শুভমনের নেতৃত্বেই আস্থা, এখন শুধু নিজের ব্যাটিং উপভোগ করতে চান কোহলি

টেস্ট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নেওয়া বিরাট কোহলি এখন শুধু এক দিনের আন্তর্জাতিক খেলেন। শেষ ১০টি এক দিনের ম্যাচের তিনটিতে শতরান করেছেন। চারটি অর্ধশতরান করেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৮
Picture of Cricket

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং শুভমন গিল (ডান দিকে)। — ফাইল চিত্র।

ভারতীয় ক্রিকেট অধিনায়ক শুভমন গিলের হাতেই সুরক্ষিত। এমনই মনে করছেন ক্রিকেটজীবনের শেষ প্রান্তে পৌঁছে যাওয়া বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরুর আগে অধিনায়ক শুভমনের প্রশংসা শোনা গেল কোহলির মুখে। একই সঙ্গে কোহলি মনে করিয়ে দিয়েছেন, শুভমনকে এখনও অনেক শিখতে হবে।

এক সাক্ষাৎকারে অধিনায়ক শুভমন সম্পর্কে কোহলি বলেছেন, ‘‘অধিনায়ক শুভমন এখনও শিখছে। ও এখনও তরুণ। বিশেষ করে অধিনায়ক হিসাবে। ভারতীয় দলের অধিনায়ক হিসাবে শুভমনের দৃষ্টিভঙ্গি ঠিকঠাক। বেশ আগ্রাসী মানসিকতা নিয়ে নেতৃত্ব দেয়। মাঠে দল কী ভাবে খেলবে, তা নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা করতে পারে শুভমন।’’ কোহলি আরও বলেছেন, ‘‘অবশ্যই অধিনায়ক শুভমন আরও অভিজ্ঞতা অর্জন করবে। এখন যে ভাবে পরিস্থিতিগুলো সামলায়, আগামী দিনে আরও ভাল ভাবে সামলাতে পারবে। অধিনায়ক হিসাবে নানা ব্যাপারে উন্নতি হবে। এটা আলাদা কিছু নয়। সব অধিনায়কই ধীরে ধীরে সব শেখে।’’

টেস্ট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নেওয়া কোহলি এখন শুধু এক দিনের আন্তর্জাতিক খেলেন। শেষ ১০টি এক দিনের ম্যাচের তিনটিতে শতরান করেছেন। চারটি অর্ধশতরান করেছেন। তার মধ্যে একটি ইনিংসে ৯০ রানের বেশি করে। গত ১৮ মাস ধরে এক ধরনের ক্রিকেটই দেখছেন ৩৮ বছরের ব্যাটার। এ নিয়ে কোহলি বলেছেন, ‘‘যে পরিবর্তনটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্বাধীন ভাবে খেলতে চাই। মানুষের প্রত্যাশা নিয়ে ভাবব না।’’ তিনি আরও বলেছেন, ‘‘দীর্ঘ দিন নির্দিষ্ট ভূমিকা পালন করতে হয়েছে। পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়েছে। পরিস্থিতি যাতে দলের অনুকূলে থাকে তা নিশ্চিত করার দায়িত্ব নিতে হয়েছে। আমি জানি, কেমন খেলি, কেমন শট নিতে পারি। কিন্তু পরিস্থিতি বা পিচ কঠিন থাকলে নিজের মতো খেলতে পারতাম না। শট নেওয়ার মতো বল পেলেও সব সময় মারা যেত না। কারণ একটা নির্দিষ্ট ভূমিকার কথা মাথায় রেখে খেলতে হত।’’

কোহলি বুঝিয়ে দিয়েছেন, আর যে ক’দিন খেলবেন, খোলা মনে নিজের ইচ্ছা মতো খেলবেন। ব্যাটিং উপভোগ করবেন। বাড়তি দায়িত্ব আর নিতে চান না ক্রিকেটজীবনের শেষ প্রান্তে এসে।

India Vs West Indies Virat Kohli Shubman Gill Captaincy ODI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy