Advertisement
E-Paper

এশিয়ান গেমসে প্রথম ভারতীয় হিসেবে নজির অনাহতের, ভারত-পাক লড়াই স্কোয়াশেও, জোড়া রুপো নিশ্চিত

এশিয়ান গেমসে সোনা জিততে পারলেই আগামী অলিম্পিক্সে নামার ছাড়পত্র পেয়ে যাবেন স্কোয়াশ খেলোয়াড়েরা। ভারতের অনাহত সিংহ এবং অভয় সিংহ দু’জনেই লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স থেকে একটি জয় দূরে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৮
Picture of Sports

(বাঁ দিকে) অভয় সিংহ এবং অনাহত সিংহ (ডান দিকে)। — ফাইল চিত্র।

এশিয়ান গেমসে নজির গড়লেন অনাহত সিংহ। প্রথম ভারতীয় হিসেবে মেয়েদের সিঙ্গলস স্কোয়াশের ফাইনালে উঠলেন জুনিয়র বিশ্বজয়ী। বিশ্বের ছ’নম্বর জাপানের সাতোমি ওয়াতানাবের বিরুদ্ধে ০-২ গেমে পিছিয়ে পড়েও রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলেন ১৮ বছরের খেলোয়াড়। ছেলেদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন অভয় সিংহ। তিনি হারালেন পাকিস্তানের মহম্মদ ইরফানকে।

এশিয়ান গেমসে সোনা জিততে পারলেই আগামী অলিম্পিক্সে নামার ছাড়পত্র পেয়ে যাবেন স্কোয়াশ খেলোয়াড়েরা। অনাহত এবং অভয় দু’জনেই লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স থেকে এক ম্যাচ দূরে। সেমিফাইনালে দু’জনেরই কঠিন লড়াই ছিল। অনাহতের সামনে ছিলেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। অভয়ের লড়াই ছিল মর্যাদার। দু’জনেই নিজেদের লড়াই জিতে জোড়া রুপো নিশ্চিত করলেন।

অনাহত সেমিফাইনালের শুরুটা ভাল করতে পারেননি। শক্তিশালী জাপানি প্রতিপক্ষের কাছে প্রথম দু’টি গেমই হেরে যান। আর একটি গেম হারলেই ছিটকে যেতেন। কোণঠাসা অবস্থায় দুরন্ত লড়াইয়ে প্রত্যাবর্তন যে অভ্যাসে পরিণত করে ফেলেছেন অষ্টাদশী। চাপের মুখেই তাঁর সেরাটা বেরিয়ে আসে। এশিয়ান গেমসের সেমিফাইনালেও তাই হল। প্রথম দু’গেম ৯-১১, ১১-১৩ ব্যবধানে হারার পর হাড্ডাহাড্ডি লড়াই করে ১২-১০ ব্যবধানে তৃতীয় গেম জেতেন। আত্মবিশ্বাস ফরে পাওয়ার পর প্রতিপক্ষ ওয়াতানাবেকে আর দাঁড়াতেই দেননি। শেষ দু’টি গেম জিতে নেন ১১-৬, ১১-৩ ব্যবধানে। খেলা যত এগিয়েছে, অনাহতের দাপট তত বেড়েছে। শেষ পর্যন্ত ৯-১১, ১১-১৩, ১২-১০, ১১-৬, ১১-৩ ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে উঠলেন অনাহত।

ছেলেদের সেমিফাইনালের আগে থেকেই ভারত-পাক লড়াইয়ের উত্তাপ তৈরি হয়েছিল। কোয়ার্টার ফাইনালে ভারতের বীর চোত্রানীকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন পাকিস্তানের ইরফান। সেমিফাইনালে অভয়কেও হারানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু ২৮ বছরের ভারতীয়ের সামনে দাঁড়াতেই পারলেন না। ৩৫ মিনিটেই পাকিস্তানের চ্যালেঞ্জ উড়িয়ে রুপো নিশ্চিত করেনিলেন অভয়। ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় মাত্র ৯ মিনিটে ১১-৩ ব্যবধানে জিতে নেন প্রথম গেম। দ্বিতীয় গেমে কিছুটা লড়াই হয়। এক সময় অভয় ২-৫ ব্যবধানে পিছিয়ে পড়েন। কিন্তু হাল না ছেড়ে ১২-১০ ব্যবধানে জেতেন ১৪ মিনিটের লড়াই। এর পর তৃতীয় গেম জিততে অভয় সময় নেন ৮ মিনিট। ফল ১১-৬। অর্থাৎ ১১-৩, ১২-১০, ১১-৬ ব্যবধানে সেমিফাইনালে পাকিস্তানের ইরফানকে হারিয়ে রুপো নিশ্চিত করলেন।

Anahat Singh Squash Medal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy