Advertisement
E-Paper

বয়সের কথা মাথায় রেখো না, গম্ভীরদের পরামর্শ দিয়ে বৈভবকে আরও বেশি ম্যাচ খেলানোর দাবি সহবাগের

বয়স কম। তাই বৈভব সূর্যবংশীকে ভবিষ্যতের কথা ভেবে এখন খেলানো হচ্ছে। কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শ্রেয়স আয়ারেরা বার বার এ কথা বলেছেন। বীরেন্দ্র সহবাগ জানালেন, বৈভবকে নিয়মিত ম্যাচ খেলানো উচিত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ২৩:০২
cricket

বৈভব সূর্যবংশী এবং বীরেন্দ্র সহবাগ। — ফাইল চিত্র।

বয়স কম। তাই বৈভব সূর্যবংশীকে ভবিষ্যতের কথা ভেবে এখন খেলানো হচ্ছে। কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শ্রেয়স আয়ারেরা বার বার এ কথা বলেছেন। তাঁদের পরামর্শ দিয়ে বীরেন্দ্র সহবাগ জানালেন, বৈভব এখন জীবনের সেরা ফর্মে আছে। তাকে নিয়মিত ম্যাচ খেলানো উচিত।

আটটি টি-টোয়েন্টিতে ১৮৬ স্ট্রাইক রেটে ২৪৬ রান করেছে বৈভব। তাকে নিয়ে দিল্লির এক অনুষ্ঠানে সহবাগ বলেছেন, “বৈভব সেরা ছন্দে রয়েছে। ওর ভাবনা অনেকটা আমার মতোই। প্রথম বল থেকে মারো। এখন দেখার যে ও কত বেশি সুযোগ পায় এবং ভারতের হয়ে কতগুলো ম্যাচ খেলতে পারে।”

সহবাগ মনে করেন, খেলানোর ক্ষেত্রে বৈভবের ১৫ বছর বয়সের কথা মাথায় রাখাই উচিত নয়। তিনি বলেছেন, “বয়সভিত্তিক ক্রিকেটে খেললে তবু একটা মানে আছে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট হলে আপনার বয়স ১৯-এর নীচে হতেই হবে। কিন্তু আইপিএল বা ভারতের হয়ে খেললে বয়সের কথা মাথায় রাখা উচিত নয়।”

উদাহরণ দিয়ে সহবাগ বলেছেন, “৩৮ বা ৪০ বছরের কোহলি দিব্যি খেলেছে। ১৫ বছরের বৈভবও খেলছে। ফলে পারফরম্যান্সটাই আসল।”

২০১১-র বিশ্বকাপজয়ী সহবাগ মুগ্ধ এক দিনের ক্রিকেটে শুভমন গিলের দ্বিতীয় দ্বিশতরানে। তিনি বলেছেন, “এখন অনেক ক্রিকেটার খুব ভাল খেলছে। তাদেরই একজন শুভমন গিল। ভারতের টেস্ট এবং এক দিনের দলের অধিনায়ক। ইংল্যান্ডে ৭০০-র উপর রান করে সুনীল গাওস্করের নজির ভেঙে দিয়েছে। কিছু দিন আগে এক দিনের ক্রিকেটে দ্বিতীয় বার দ্বিশতরান করেছে। কাজটা সহজ নয়।”

সহবাগের আশা, পরের বছর বিশ্বকাপে যেন শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে খেলতে নামে ভারত। তিনি বলেছেন, “জোরে বোলারদের মধ্যে বুমরাহ রয়েছে আমাদের কাছে। সেরা বোলার। যদি বিশ্বকাপে আমাদের বোলিং আক্রমণ ভাল খেলে, তা হলে সহজেই ট্রফি জিততে পারব।”

Vaibhav Sooryavanshi Virender Sehwag Gautam Gambhir

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy