Advertisement
E-Paper

ভুবনেশ্বর জাতীয় দলে ফিরতে মুখ খুললেন শামি, ক্রিকেটার হিসেবে নিজের লক্ষ্য স্পষ্ট করে দিলেন বাংলার জোরে বোলার

নিউ জ়িল্যান্ডগামী টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে ভুবনেশ্বর কুমারকে। চার বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি। দাবি উঠছে মহম্মদ শামিকে ফেরানোরও। তবে জাতীয় দলে ফেরা নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন শামি নিজে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ১৮:১৫
cricket

বাংলার অনুশীলনে কোচ লক্ষ্মীরতনের সঙ্গে শামি। ছবি: সমাজমাধ্যম।

কিছু দিন আগে নিউ জ়িল্যান্ডগামী টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে ভুবনেশ্বর কুমারকে। চার বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি। দাবি উঠছে মহম্মদ শামিকে ফেরানোরও। তবে যাঁকে নিয়ে এত চর্চা, তিনি মজাতেই আছেন। জাতীয় দলে ফেরা নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন শামি নিজে। তাঁর লক্ষ্য রঞ্জি ট্রফিতে ভাল খেলা।

গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ বার দেশের হয়ে খেলেছিলেন শামি। তার পর ঘরোয়া ক্রিকেটে বার বার ভাল খেললেও কখনওই তাঁর নাম বিবেচনার যোগ্য মনে করেননি নির্বাচকেরা। তিন ধরনের ফরম্যাটেই তিনি ব্রাত্য।

রঞ্জিতে বাংলার প্রথম ম্যাচের আগে ‘রেভস্পোর্টজ’কে দেওয়া সাক্ষাৎকারে শামি বলেছেন, “ভুবনেশ্বর কুমার ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছে। খুব ভাল লাগছে ওর জন্য। কিন্তু ও দলে সুযোগ পাওয়ায় আমি একটুও চিন্তিত নই। যখনই খেলার সুযোগ পাব, নিজের সেরাটা দেব। এখন আমার ফোকাস শুধুই রঞ্জি ম্যাচে।”

শামির সংযোজন, “গত দু’-তিন বছর ধরে আমার সঙ্গে এটাই হয়ে চলেছে। আমি ভাল খেলছি এবং বাংলার হয়ে নিজের ফিটনেসের প্রমাণও দিয়েছি। যদি কোনও দিন ভারতের হয়ে আর না খেলতে পারি, তা হলে আমার কোনও ক্ষতি হবে না।”

সাম্প্রতিক ফর্মের বিচারে ভুবনেশ্বরকে নেওয়া হয়েছে বলে ব্যাখ্যা দিয়েছে ভারতীয় দল। কিন্তু একই কাজ দিনের পর দিন করে চলার পরেও শামিকে ডাকা হচ্ছে না। বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও এখনও নির্বাচকেরা জবাব দিতে পারেননি।

এ দিকে, শনিবার দিল্লির বিরুদ্ধে রঞ্জির প্রথম ম্যাচে নামছে বাংলা। তার আগে শুক্রবার কোচ লক্ষ্মীরতন শুক্ল, সহকারী কোচ সুরেন্দ্র ভাবের তত্ত্বাবধানে অনুশীলনের শেষে গোটা দলকে উৎসাহিত করতে বার্তা দেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অরুণলাল। মরসুম শুরুর আগে সামগ্রিক প্রস্তুতি নিয়ে খুশি কোচ লক্ষ্মীরতন। প্রথম হোম ম্যাচে জয় ছিনিয়ে নিতে বদ্ধপরিকর অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণও।

Mohammed Shami bengal cricket Bhuvneshwar Kumar BCCI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy