Advertisement
E-Paper

ভারতীয় ক্রিকেটের প্রধান নির্বাচক হতে রাজি নন লক্ষ্মণ? প্রাক্তন ক্রিকেটারের কথায় শুরু নতুন জল্পনা

অজিত আগরকরকে সরিয়ে ভিভিএস লক্ষ্মণকে প্রধান নির্বাচক করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু রবিবার লক্ষ্মণ এমন একটি মন্তব্য করেছেন যাতে নতুন জল্পনা তৈরি হয়েছে। সেটি কী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৬ ১৭:৫৮
cricket

ভিভিএস লক্ষ্মণ। ছবি: পিটিআই।

রোহিত শর্মার বিশ্বকাপ খেলা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে দ্বন্দ্ব লেগেছে প্রধান নির্বাচক অজিত আগরকরের। তাঁকে সরিয়ে ভিভিএস লক্ষ্মণকে প্রধান নির্বাচক করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু রবিবার লক্ষ্মণ এমন একটি মন্তব্য করেছেন যাতে নতুন জল্পনা তৈরি হয়েছে।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল যে লক্ষ্মণ প্রধান কোচ হতে আগ্রহী ছিলেন। কিন্তু গৌতম গম্ভীরের সঙ্গে চুক্তি থাকায় সেটা সম্ভব হয়নি। তার পর জানা যায়, প্রধান নির্বাচক হতে রাজি লক্ষ্মণ, যদি বোর্ড তাঁকে সেই প্রস্তাব দেয়। লক্ষ্মণের পক্ষেও বিষয়টি ভাল হবে। কারণ প্রধান নির্বাচক হলে খুব বেশি যাতায়াত করতে হবে না।

তবে এ দিন উৎকর্ষ কেন্দ্রে একটি সাংবাদিক বৈঠকে লক্ষ্মণ জানান, তাঁর সঙ্গে চুক্তি আরও দু’বছর বাড়িয়ে নেওয়া হয়েছে। লক্ষ্মণ বলেন, “আমি উৎকর্ষ কেন্দ্রের সঙ্গে চুক্তি আরও দু’বছর বাড়িয়ে নিয়েছি।” গোটা সাংবাদিক বৈঠকে বিভিন্ন ভাবে উৎকর্ষ কেন্দ্রের প্রশংসা করতে দেখা গিয়েছে তাঁকে। এর থেকেই মনে করা হচ্ছে, তিনি হয়তো প্রধান নির্বাচক হতে আগ্রহী নন।

যদি আগরকরের বিকল্প হিসাবে একাধিক নাম রয়েছে বোর্ডের হাতে। তবে কোনও নামই প্রকাশ্যে আসেনি। এ দিন লক্ষ্মণ প্রাক্তন ক্রিকেটারদের উদ্দেশে বলেওছেন যে, ভারতীয় ক্রিকেটের উন্নতিতে সকলের অবদান রাখা উচিত।

VVS Laxman BCCI Ajit Agarkar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy