Advertisement
E-Paper

১৫ থেকে ৭৮! ভুবনেশ্বরের জার্সি নম্বর বদলানোর নেপথ্যে রয়েছে বিশেষ কারণ, জানালেন দু’ম্যাচে ৯৯ রান হজম করা বোলার

জাতীয় দলে প্রত্যাবর্তনের পর ভুবনেশ্বর কুমারের জার্সি সংখ্যা বদলে গিয়েছে। আগে ১৫ নম্বর জার্সি পরতেন ভুবনেশ্বর। এখন অন্য এক ক্রিকেটার পরেন। তাই নতুন সংখ্যা বেছে নিতে হয়েছে ভুবনেশ্বরকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১৬:৫৩
cricket

ভুবনেশ্বর কুমার। ছবি: সমাজমাধ্যম।

চার বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে ভুবনেশ্বর কুমারের। তবে জার্সি সংখ্যা বদলে গিয়েছে ভারতীয় বোলারের। বাদ পড়ার আগে পর্যন্ত ১৫ নম্বর জার্সি পরতেন ভুবনেশ্বর। সেই জার্সি এখন অন্য এক ক্রিকেটার পরেন। তাই নতুন সংখ্যা বেছে নিতে হয়েছে ভুবনেশ্বরকে। তিনি এখন ৭৮ নম্বর জার্সি পরছেন।

নিউ জ়িল্যান্ড সিরিজ়ে সময়টা ভাল যাচ্ছে না ভুবনেশ্বর। প্রথম দু’টি ম্যাচে মোট ৯৯ রান হজম করেছেন। প্রতি ওভারে ১২-র বেশি রান দিয়েছেন। উইকেট মাত্র একটি।

তিনিই দ্বিতীয় ম্যাচের আগে জার্সি সংখ্যা প্রসঙ্গে বলেছেন, “আমি চেয়েছিলাম সংখ্যার যোগফল যেন ৬ হয়। অনেক সংখ্যা খুঁজে দেখেছিলাম। ১৫ নম্বর জার্সি অন্য একজন পরে। ৭৮ সংখ্যাটাই একমাত্র বেঁচে ছিল, যার যোগফল ৬। তাই ওই জার্সিই বেছে নিয়েছি।”

ভুবনেশ্বর কথায় স্পষ্ট, তিনি সংখ্যাতত্ত্বে বিশ্বাস করছেন। ৭ এবং ৮ যোগ করলে হয় ১৫। ১ এবং ৫ যোগ করলে ৬ হয়। তাই তিনি এই জার্সি বেছে নিয়েছেন। যদিও পয়া সংখ্যার জার্সি পরেও এখনও ভাগ্য ফেরেনি জোরে বোলারের।

শুধু সংখ্যাই নয়, জার্সির পিছনের নামও বদলাতে হয়েছে। আগে ভুবনেশ্বর লেখা থাকত। এখন লেখা ‘বি কুমার’। ভুবনেশ্বর বলেছেন, “শুরুর দিকে আমার জার্সির পিছনে কুমার লেখা থাকত না। এটাই যে আমার জার্সি এবং এটাই যে আমাকে পরতে হবে, সেটা বুঝে উঠতে বেশ কিছুটা সময় লেগেছে আমার।”

India Vs New Zealand Bhuvneshwar Kumar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy