আবার একটি লজ্জার নজির গড়ল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে একটা সময় ভাল দেখাচ্ছিল পাকিস্তানকে। সেখান থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাবর আজ়মদের ব্যাটিং। নেপথ্যে ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার জাস্টিন গ্রিভস। টানা পাঁচ ওভার উইকেট মেডেন নিলেন তিনি।
টেস্টের তৃতীয় দিন তখন পাকিস্তানের রান ৩ উইকেটে ২৪৪। শতরান করে খেলছেন শান মাসুদ। সঙ্গে রয়েছেন সলমন আঘা। তখনই বল করতে আসেন গ্রিভস। টানা পাঁচটি ওভার মেডেন করেন তিনি। প্রতিটি ওভারে নেন একটি করে উইকেট।
প্রথমে ১০৯ রানের মাথায় মাসুদকে আউট করেন গ্রিভস। তার পর একে একে মহম্মদ রিজ়ওয়ান (১২), আমির জামাল (৩), আলি উসমান (০) ও মহম্মদ আব্বাসকে (০) আউট করেন তিনি। ৩ উইকেটে ২৪৪ রান থেকে ২৮২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ১১ ওভারে ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন গ্রিভস।
আরও পড়ুন:
এর আগে টেস্টে টানা চারটি ওভার উইকেট মেডেন করেছিলেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। ২০১৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই কীর্তি করেছিলেন তিনি। ব্রডের রেকর্ড ভেঙে দিলেন গ্রিভস।