Advertisement
E-Paper

বিশ্বরেকর্ড হাতছাড়া সচিনের, এক দিনের আন্তর্জাতিকে নতুন নজির জ়িম্বাবোয়ের টেলরের

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের একটি বিশ্বরেকর্ড হাতছাড়া হল। নতুন নজির গড়েছেন জ়িম্বাবোয়ের ৪০ বছর বয়সি উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেলর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০০
Picture of Cricket

সচিন তেন্ডুলকর। — ফাইল চিত্র।

হাতছাড়া হল সচিন তেন্ডুলকরের আরও একটি বিশ্বরেকর্ড। জ়িম্বাবোয়ের ব্রেন্ডন টেলর নতুন নজির গড়লেন এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে। হারারেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন টেলর।

২২ বছর ৩ মাস এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সচিন। ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিনের। তিনি শেষ এক দিনের ম্যাচটি খেলেন ২০১২ সালের ১৮ মার্চ সেই পাকিস্তানের বিরুদ্ধেই। অর্থাৎ সচিন ঠিক ২২ বছর ৩ মাস এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। এত দিন তিনিই ছিলেন সবচেয়ে বেশি দিন ধরে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটার। তাঁকে টপকে গিয়েছেন টেলর। নতুন বিশ্বরেকর্ড গড়েছেন জ়িম্বাবোয়ের ৪০ বছরের উইকেটরক্ষক-ব্যাটার। ২০০৪ সালের ২০ এপ্রিল শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল টেলরের। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে তাঁর এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটজীবন পা দিয়েছে ২২ বছর চার মাসে। ফলে নতুন নজির গড়েছেন তিনি।

নিজের ২০৮তম ম্যাচে এই নজির গড়লেন টেলর। সচিন খেলেছেন ৪৬৩টি এক দিনের ম্যাচ। এক দিনের ক্রিকেটে জ়িম্বাবোয়ের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি, ১১টি শতরান করার রেকর্ডও রয়েছে টেলরের ঝুলিতে। দেশের হয়ে ৩৭টি টেস্ট এবং ৫৯টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন তিনি।

Sachin Tendulkar ODI Brendan Taylor Zimbabwe

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy