Advertisement
E-Paper

মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে বাতিল ড্রাইভিং লাইসেন্স? ঘরে বসে কী ভাবে করবেন এই সংযুক্তিকরণ?

মোবাইল ফোনের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স সংযুক্ত করার নির্দেশিকা জারি করেছে সরকার। মাত্র পাঁচটি পদক্ষেপে অনায়াসেই সেটা সেরে নিতে পারবেন গ্রাহক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১৮:২৯
Representative Picture

—প্রতীকী ছবি।

মোবাইল ফোনের সঙ্গে লিঙ্ক না থাকলেই বিপত্তি! এ বার বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স? সমাজমাধ্যমে ঝড়ের গতিতে এই খবর ভাইরাল হওয়ায় গাড়িচালকদের মনে ছড়িয়েছে আতঙ্ক। যদিও ঘরে বসেই লিঙ্কের কাজ সেরে ফেলতে পারবেন তাঁরা। কী ভাবে? আজকের প্রতিবেদনে তারই হদিস দিল আনন্দবাজার ডট কম।

ঘরে বসে মোবাইল ফোনের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স লিঙ্কের পাঁচটি ধাপ রয়েছে। এর জন্য প্রথমে গ্রাহককে সারথি ডট পরিবহণ ডট গভ ডট ইনে লগ ইন করতে হবে। সেখানে ঢুকে নিজের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বেছে নেবেন তিনি। এর পর অন্যান্য বা আদার্স বিকল্পটিতে ক্লিক করত হবে তাঁকে।

এই আদার্সের মধ্যেই রয়েছে মোবাইল নম্বর আপডেটের জায়গা। সেখানে মোবাইল নম্বরের পাশাপাশি জন্মতারিখও লিখতে হবে গ্রাহককে। সঙ্গে সঙ্গে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি পাবেন তিনি। সেটা লিখে দিলেই সম্পূর্ণ হবে প্রক্রিয়া। তবে এই লিঙ্কের জন্য তাড়াহুড়ো করার প্রয়োজন নেই বলেই মনে করেন বিশ্লেষকদের একাংশ।

বিশেষজ্ঞদের যুক্তি, মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে ড্রাইভিং লাইসেন্স বাতিল হবে, এমন কথা এখনও বলেনি সরকার। তা ছাড়া, এই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করেনি কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক এবং রাজ্য পরিবহণ দফতর। আর তাই গাড়িচালকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তবে, মোবাইল নম্বরের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স লিঙ্ক করিয়ে রাখা ভাল। সে ক্ষেত্রে নির্ধারিত সময় অন্তর লাইসেন্স পুনর্নবীকরণের এসএমএস বা অন্যান্য অনলাইন পরিষেবার সুবিধা পাবেন গ্রাহক। বহু চালকেরই পুরনো বা ভুল নম্বর দেওয়া রয়েছে। অবিলম্বে তা সংশোধনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকদের একাংশ।

Driving Licence

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy