Advertisement
E-Paper

ব্যবহারের আগে জানতে হবে কৃত্রিম মেধার ঝুঁকি! গ্রাহক কল্যাণে টেলিকমে এআই আনার আঁটঘাঁট বাঁধছে কেন্দ্র

টেলি পরিষেবায় দায়িত্বপূর্ণ কৃত্রিম মেধার ব্যবহার নিশ্চিত করতে চাইছে কেন্দ্র। সেই লক্ষ্যে বিশেষ খসড়া প্রস্তাব জারি করেছে ট্রাই। কতটা লাভ হবে গ্রাহকের?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১৫:৪৮
Representative Picture

—প্রতীকী চিত্র।

টেলি পরিষেবায় কৃত্রিম মেধা বা এআই-এর (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দায়িত্বপূর্ণ ব্যবহার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর কেন্দ্র। সেই লক্ষ্যে এ বার খসড়া প্রস্তাব আনল ‘টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া’ বা ট্রাই। এর মাধ্যমে গ্রাহক কল্যাণে প্রযুক্তিটির ব্যাপক ব্যবহারে সবুজ সঙ্কেত দিতে চাইছে কেন্দ্র।

ট্রাইয়ের খসড়া প্রস্তাবে এআই ব্যবহারের ঝুঁকির শ্রেণিবিন্যাস, বিভিন্ন ঘটনা, বোর্ড অনুমোদিত নীতি এবং প্রযুক্তিটির অভ্যন্তরস্ত খুঁটিনাটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। টেলি পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত অংশীদাররা এ ব্যাপারে ২৭ নভেম্বর পর্যন্ত লিখিত ভাবে তাদের মতামত জানাতে পারবে।

উল্লেখ্য, সংশ্লিষ্ট খসড়া প্রস্তাবের শিরোনাম ‘টেলি যোগাযোগ নেটওয়ার্ক এবং টেলি পরিষেবায় কৃত্রিম মেধার দায়িত্বশীল ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা’ দিয়েছে ট্রাই। এর মাধ্যমে টেলিকম ক্ষেত্রে এআই ব্যবহারে স্বচ্ছতা এবং জবাবদিহি করার মতো বিষয়গুলিকে কেন্দ্র সম্প্রসারিত করতে চাইছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

সূত্রের খবর, অংশীদারদের সঙ্গে আলোচনা করে আগামী দিনে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রাই। খসড়া প্রস্তাবে টেলিকম অপারেটরদের বেশ কিছু পদক্ষেপের পরামর্শ দিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা। তার মধ্যে নিজের তৈরি করা বা তৃতীয় কোনও পক্ষের থেকে কেনা এআই প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়েছে।

খসড়া প্রস্তাব অনুযায়ী, ট্রাই চাইছে, কোন কোন কৃত্রিম মেধা ব্যবহার করা হচ্ছে, তা নথিবদ্ধ রাখুক অপারেটর। তা ছাড়া, এই প্রযুক্তি পরিষেবায় বা নেটওয়ার্কে আনার আগে, তার ঝুঁকির দিকগুলি ভাল ভাবে বিবেচনা করতে হবে। পাশাপাশি, এআই-এর একটি পরিকাঠামো বা ইকোসিস্টেম গড়ে তোলার কথাও বলা হয়েছে সেখানে।

Telecom TRAI Artificial Intelligence

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy