Advertisement
E-Paper

আইফোন-ম্যাকবুকে সাবধান! হ্যাকার হানায় সর্বস্বান্ত হতে পারেন অ্যাপ্‌ল ব্যবহারকারীরা, সতর্কবার্তা কেন্দ্রের

আইফোন, ম্যাকবুক থেকে শুরু করে মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্‌লের তৈরি বেশ কিছু ডিভাইসে হ্যাকার হামলার সতর্কবার্তা জারি করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সাইবার আক্রমণ থেকে বাঁচতে কী কী করণীয়?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ১৮:৫৮
Representative Picture

—প্রতীকী চিত্র।

আইফোন, আইপ্যাড থেকে ম্যাকবুক বা অ্যাপ্‌ল ঘড়ি, মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্‌ল নির্মিত যে কোনও ডিভাইস ব্যবহারেই সাবধান! হ্যাকার হানায় যখন-তখন এগুলি থেকে উবে যেতে পারে ব্যক্তিগত তথ্য। বলা বাহুল্য, এতে গ্রাহকের সর্বস্বান্ত হওয়ার আশঙ্কা বাড়বে। তাই, দীপাবলির মুখে সংশ্লিষ্ট ইস্যুতে বিশেষ সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থা সিইআরটি-ইন (ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম)।

বুধবার, ২৮ অক্টোবর সাইবার নিরাপত্তায় জারি হয় বিশেষ বিজ্ঞপ্তি। সেখানে অ্যাপ্‌ল-এর ডিভাইস ব্যবহারকারীদের অবিলম্বে সফ্‌টঅয়্যার আপডেট করতে বলা হয়েছে। এ প্রসঙ্গে সিইআরটি-ইন জানিয়েছে, বিভিন্ন ধরনের ক্ষতিকর কোড ব্যবহার করে আইফোন, আইপ্যাড বা ম্যাকবুকে ঢুকে পড়তে পারে হ্যাকার গ্যাং। তখন অনায়াসেই সংবেদনশীল তথ্য চুরি করতে পারবে তারা।

কেন্দ্রীয় সংস্থাটির কর্তা-ব্যক্তিদের দাবি, সাইবার হামলার কারণে কিছু ক্ষেত্রে পুরোপুরি অকেজে হয়ে যেতে পারে অ্যাপ্‌লের ডিভাইস ও অপারেটিং সিস্টম। তাই, ব্যক্তি ও সংস্থা, মার্কিন টেক জায়ান্টটির পণ্য ব্যবহারকারী সবাইকেই সতর্ক করেছে সিইআরটি-ইন। বিশেষ ভাবে তৈরি ওয়েব কন্টেট, ফাইল, ছবি, অডিয়ো বা ভিডিয়োর সাহায্যে ফাঁদ পেতে অ্যাপ্‌লের বিভিন্ন ডিভাইসে হ্যাকার হানার আশঙ্কা করছে তারা।

উল্লেখ্য, অ্যাপ্‌লের বিশেষ কয়েকটি অপারেটিং সিস্টমের জন্য এই সতর্কবার্তা দিয়েছে সিইআরটি-ইন। আইফোনের ক্ষেত্রে তা হল, ১৮.৭.১১, ২৬.৭.২ এবং ২৭.২-এর আগের আইওএস-এ চলা ডিভাইস। ঝুঁকির তালিকায় নাম আছে, আইওএস ১৮ শ্রেণির অন্তর্ভুক্ত আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স, এক্সআর এবং আইওএস ২৬ ও ২৭ শ্রেণির আইফোন ১১ ও তার পরের যাবতীয় মডেল।

Cyber Attack Hacker iphone Apple

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy