Advertisement
E-Paper

বাহারি স্বাদে শীতের সব্জি

হিম-কুয়াশা, চাদর-মাফলার নিয়ে গুটি-গুটি পায়ে হাজির শীত। পাশাপাশি বাজারে এসে গিয়েছে রকমারি সব্জির বাহার। অতিথি আপ্যায়ন থেকে রোজের রসনা— চিলি ভেজি, ত্রিমূর্তি-সহ ডিমের মালাইকারি নিয়ে রইল জিভে জল আনা ফাটাফাটি তিনটে রেসিপি।হিম-কুয়াশা, চাদর-মাফলার নিয়ে গুটি-গুটি পায়ে হাজির শীত। পাশাপাশি বাজারে এসে গিয়েছে রকমারি সব্জির বাহার। অতিথি আপ্যায়ন থেকে রোজের রসনা— চিলি ভেজি, ত্রিমূর্তি-সহ ডিমের মালাইকারি নিয়ে রইল জিভে জল আনা ফাটাফাটি তিনটে রেসিপি।

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৪ ০০:০২

চিলি ভেজি

উপকরণ

সয়াবিন: ১০০ গ্রাম • বেবিকর্ন: ৫০ গ্রাম • কর্নফ্লাওয়ার: ১০০ গ্রাম
• ডিম: ১টি (না দিলেও চলবে) • আদা-রসুন বাটা: ২ চা-চামচ
• পেঁয়াজ: ২টি (ডুমো ডুমো করে কাটা) • ক্যাপসিকাম: ১টি বড়
• কাঁচালঙ্কা: ৪টি কুচনো • রসুন কোয়া: ৫টি (কুচনো) • সয়া সস: ১ টেবল-চামচ
• চিলি সস: ১ চা-চামচ • ভিনিগার: ১ চা-চামচ • টোম্যাটো সস: ৩ চা-চামচ
• চিলি ফ্লেক্স: ১ চা-চামচ • পেঁয়াজ পাতা: পরিমান মতো
• অলিভ অয়েল বা অন্য যে কোনও তেল: ৪ চা-চামচ • নুন: আন্দাজ মতো
• মিষ্টি: আন্দাজ মতো • ইচ্ছে হলে গাজর, ব্রকোলি পরিমাণ মতো দিতে পারেন

প্রণালী

• প্রথমে সয়াবিনের বড়িগুলো আধ ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হবে ,
এর পর ১/২ চা-চামচ নুন দিয়ে অল্প সেদ্ধ করে নিন।

• ২-৩ টি সিটি দিলে কুকার থেকে নামিয়ে অতিরিক্ত জল ঝরিয়ে নিন।

• এ বার ১/৪ কাপ কর্নফ্লাওয়ার, ডিম, আদা-রসুন বাটা, চিলি ফ্লেক্স,
নুন মিশিয়ে একটু ঘন ব্যাটার তৈরি করতে হবে।

• এর পর সয়াবিন বড়ি গুলো একটা একটা করে ব্যাটারে
ডুবিয়ে সোনালি করে তেলে ভেজে রাখুন।

• একটা পাত্রে তেল গরম করুন।

• এ বার ওই তেলে রসুন কুচি এবং কাঁচালঙ্কা দিন।

• আদা, রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে।

• এর পর পেঁয়াজ, ক্যাপসিকাম, বেবিকর্ন, স্প্রিং অনিয়ন দিয়ে ভাজুন
যত ক্ষণ না ক্যাপসিকাম আর বেবিকর্ন নরম হচ্ছে।

• এর পর কড়াইতে সয়া সস, চিলি সস এবং ভিনিগার দিয়ে কষতে থাকুন,
তার পর টোম্যাটো সস, চিলি ফ্লেক্স, নুন এবং চিনি দিয়ে নাড়তে থাকুন।

• এ বার ভাজা সয়াবিন বড়ি গুলো দিয়ে দিন।

• এক চা-চামচ কর্নফ্লাওয়ার ১ কাপ ঠান্ডা জলে গুলে ওই গ্রেভিতে
মিশিয়ে দিন, এর পর মিনিট পাঁচেক পর নামিয়ে নিন।

• এর পর স্প্রিং অনিয়ন দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

ডিমের মালাইকারি

উপকরণ

ডিম সেদ্ধ: ৪টে • গোটা জিরে: (১/২ চা-চামচ) • তেজ পাতা • পেঁয়াজকুচি: ২টো
• আদা বাটা: ১ চা-চামচ • রসুন বাটা: ১ চা-চামচ • জিরে এবং ধনে গুঁড়ো
• হলুদ গুঁড়ো • নুন আন্দাজমতো • লঙ্কা গুঁড়ো
• নারকেলের দুধ • গরম মশলা পাউডার

প্রণালী

• একটি পাত্রে তেল দিয়ে ডিমগুলো বাদামি করে ভেজে তুলে নিন।

• এর পর ওই তেলে গোটা জিরে এবং তেজ পাতা দিয়ে ফোড়ন দিন।

• পেঁয়াজকুচি দিয়ে ভেজে নিন।

• পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর পর একে একে আদা বাটা, রসুন বাটা,
হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং আন্দাজ মতো নুন দিয়ে কষতে থাকুন।

• ৩-৪ মিনিট পর নারকেলের দুধ দিয়ে ২-৩ মিনিট কষতে থাকুন।

• এর পর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন ডিমের মালাইকারি।

ত্রিমূর্তি পনির

উপকরণ

পটল: খোসা ছাড়ানো ডুমো করে কাটা, ৭-৮টা
• ফুলকপি: ১২-১৫ টুকরো, মাঝারি মাপের কাটা
• পনির: ২৫০ গ্রাম, ছোট কিউবের আকারে কাটা • আদাবাটা: ২ চা-চামচ
• রসুন বাটা: ১/২ চা চামচ • গরম মশলা: ৩-৪ টে
• দারচিনি ছোট টুকরো, ২-৩ টে লবঙ্গ, ছোট এলাচ ৩টি
• তেজপাতা: ২টি • নুন, হলুদ, চিনি: আন্দাজমতো • লঙ্কা গুঁড়ো: ১/২ চা-চামচ
• জিরেগুঁড়ো: ১ চা-চামচ • কসৌরি মেথি: সামান্য
• ঘি: ১ চা-চামচ • সাদাতেল: আন্দাজমতো

প্রণালী

• কড়াইতে সাদা তেল গরম করে গরমমশলা তেজপাতা ফোড়ন দিন।

• এর পর পনির, পটল এবং ফুলকপি নুন হলুদ মাখিয়ে হাল্কা ভেজে আলাদা
তুলে রাখুন। খেয়াল রাখবেন যাতে লালচে রং ধরে।

• এ বার তেলে আদাবাটা, রসুনবাটা দিয়ে সামান্য নেড়ে নিন।

• নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো আর জিরেগুঁড়ো সামান্য জলে মিশিয়ে ঢেলে দিন।
ঘি আর কসৌরি মেথি দিয়ে কষতে থাকুন মিনিট দশেক।

• পটল, ফুলকপি দিয়ে দিন। মিনিট পনেরো হয়ে গেলে পনির দিয়ে দিন। কিছু ক্ষণ
আরও রেখে দিন। জল প্রয়োজনমতো ব্যবহার করুন। খুব বেশি ঝোল যাতে না থাকে।

• হয়ে এলে সামান্য ঘি আর গরমমশলা ছড়িয়ে নামিয়ে নিন।

• গরম ভাত অথবা ফুলকো লুচির সঙ্গে জমে যাবে।

চিলি ভেজি

ডিমের মালাইকারি

ত্রিমূর্তি পনির

সুমিতা বসু

বর্ণালি পত্রনবিশ

ঋতুপর্ণা ভট্টাচার্য

rannaghar kitchen haoabadal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy