Advertisement
E-Paper

রাস্তা থেকে উড়ে এল ‘ধূমকেতু’, সংঘর্ষে খেলনার মতো দুমড়ে গেল ভারি এসইউভি! ভিডিয়ো ভাইরাল

‘ডেলিলাউড’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ‌গাড়ির একটি খুলে যাওয়া টায়ার ডিভাইডার পেরিয়ে লাফিয়ে উঠে বিপরীত দিক থেকে আসা একটি এসইউভিকে সজোরে ধাক্কা দেয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৬ ১৮:১৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তাঘাটে চলাফেরার সময় কোন দিক থেকে যে বিপদ ধেয়ে আসবে তা বলা শক্ত। তেমনই একটি ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। রাস্তা দিয়ে চলার সময় একটি গাড়ির মোটা টায়ার খুলে তা ডিভাইডারে ধাক্কা খেয়ে উড়ে পড়ল একটি দামি এসইউভির উপর। টায়ারের চাপে এসইউভিটির সামনের অংশ গেল দুমড়ে-মুচড়ে। সেই ঘটনাটির ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি আমেরিকার ফিলাডেলফিয়ায়। ফিলাডেলফিয়ার শুইলকিল এক্সপ্রেসওয়ের ডিভাইডার পেরিয়ে একটি আলগা টায়ার লাফিয়ে একটি গাঢ় ধূসর রঙের এসইউভিকে সজোরে ধাক্কা দেয়। ফলত গাড়িটির সামনের অংশে ব্যাপক ক্ষতি হয়। এর উইন্ডশিল্ডটি ভেঙে চুরমার হয়ে যায়। এই টায়ারটি কোথা থেকে এসেছিল তা কর্তৃপক্ষ এখনও নির্ধারণ করতে পারেনি। ঘটনার ফলে কেউ আহত হয়েছেন কি না তাও স্পষ্ট নয়। ঘটনাটির তদন্ত চলছে।

‘ডেলিলাউড’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ‌গাড়ির একটি খুলে যাওয়া টায়ার ডিভাইডার পেরিয়ে লাফিয়ে উঠে বিপরীত দিক থেকে আসা একটি এসইউভিকে সজোরে ধাক্কা দেয়। বিচ্ছিন্ন টায়ার প্রচণ্ড গতিতে ছুটে এসে গাড়ির উপর পড়ে। ফলে গাড়িটির সামনের অংশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই হুডটি দুমড়ে-মুচড়ে যায় এবং উইন্ডশিল্ডটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এটিই প্রমাণ করে যে দ্রুত গতির রাস্তায় গাড়ি চালানো কতটা বিপজ্জনক হতে পারে।

ভিডিয়োটি দেখার পর ২ হাজারের বেশি নেটাগরিক তাতে লাইক দিয়েছেন। নেটাগরিকদের অনেকেই জানিয়েছেন, চলন্ত গাড়ি থেকে খুলে পড়া টায়ারগুলো সবচেয়ে বিপজ্জনক। কারণ এগুলো উচ্চ গতিতে চলতে পারে এবং অপ্রত্যাশিত ভাবে লাফিয়ে উঠতে পারে। রাস্তার উপর দিয়ে পিছলে যাওয়া অন্যান্য বস্তুর মতো নয়। একটি গড়াতে থাকা টায়ার হঠাৎ দিক পরিবর্তন করতে পারে। ফলে গাড়ি চালকদের পক্ষে এটি এড়ানো কঠিন হয়ে পড়ে।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy