Advertisement
E-Paper

গাড়ির বনেটে গা-ঢাকা দিয়ে ৭ ফুটের বিভীষিকা! কালঘাম ছুটল উদ্ধারে, রইল শিউরে ওঠা ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কন্দরপাড়ার বাপু বাগওয়ে রোডের কাছের একটি আবাসনের চত্বরে পার্ক করা একটি গাড়ির বনেটের ভেতর থেকে একটি বিশাল অজগর উদ্ধার করা হয়েছে। গত শনিবার আবাসনের বাসিন্দা সানি কাম্বলের বোনের গাড়িতে এই অপ্রত্যাশিত ‘অতিথি’র দেখা মেলে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১০

ছবি: সংগৃহীত।

গাড়ির বনেট খুলতেই হাড় হিম হয়ে যাওয়ার মত অবস্থা গাড়ি মালিকের। ইঞ্জিনের মধ্যে দিব্যি কুণ্ডলী পাকিয়ে শুয়ে অতিকায় সরীসৃপ। সাত ফুট লম্বা এক অজগর! গাড়ির সামনের অংশ খুলে যন্ত্রাংশের মধ্যে অনাহূত অতিথির দেখা মিলল মুম্বইয়ের দহিসরের একটি বাড়িতে। অজগরটিকে উদ্ধার করে কালঘাম ছুটল সর্প উদ্ধারকারীর। গাড়ি থেকে বার করতে যেতেই অজগরটি হাত পেঁচিয়ে ধরল উদ্ধারকারীর। সেই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কন্দরপাড়ার বাপু বাগওয়ে রোডের কাছের একটি আবাসনের চত্বরে পার্ক করা একটি গাড়ির বনেটের ভেতর থেকে একটি বিশাল অজগর উদ্ধার করা হয়েছে। গত শনিবার আবাসনের বাসিন্দা সানি কাম্বলের বোনের গাড়িতে এই অপ্রত্যাশিত ‘অতিথি’র দেখা মেলে। কয়েক জন বাসিন্দা লক্ষ করেন যে ৭ ফুট লম্বা একটি বিশাল সাপটি ধীরে ধীরে গাড়ির নীচ থেকে হুডের দিকে উঠে আসছে।

ইনস্টাগ্রামের ‘মুম্বইকালচার.ইন’ নামের অ্যাকাউন্ট থেকে ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি মোটাসোটা অজগর ঘাপটি মেরে বসে আছে বনেটের নীচে। অজগরের উপস্থিতির খবর শুনে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত খবর যায় পেশাদার বন্যপ্রাণী উদ্ধারকারীদের কাছে। সাপ উদ্ধারকারী সমীর গুপ্ত অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছোন। গাড়ির বনেট খুলতেই ইঞ্জিনের কাছে কুণ্ডলী পাকিয়ে থাকা বিশাল সরীসৃপটিকে দেখতে পান। ভিডিয়ো দেখা যায়, সমীর অজগরটিকে নিরাপদে বার করার চেষ্টা করতেই হাত পেঁচিয়ে ধরে সাপটি। তাকে ব্যাগে পুরতে বেশ কসরত করতে হয় সমীরকে। সংবাদমাধ্যম সূত্রে খবর সাপটিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হয়।

animal video Python Mumbai

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy