Advertisement
E-Paper

গলায় কয়েক ফুটের বিশাল ময়াল জড়িয়ে বিসর্জনে চটুল নাচ তরুণীর! খবর পেয়ে এল পুলিশ, তার পর?

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তেলঙ্গানার হায়দরাবাদে গণেশ বিসর্জনের শোভাযাত্রার মধ্যে জনসমক্ষে নৃত্য পরিবেশনার সময় একটি ময়াল ও একটি মুরগি ব্যবহারের অভিযোগ ওঠে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৫

ছবি: সংগৃহীত।

গণেশপুজোর বিসর্জনের শোভাযাত্রা। ডিজে বক্সে উচ্চস্বরে বাজছে গান। গানের সঙ্গে গলায় ময়াল পেঁচিয়ে নৃত্য পরিবেশন করছেন এক তরুণী। সাপটিকে নানা ভাবে ধরে চটুল ভাবে নাচছিলেন তিনি। মস্ত সরীসৃপ তথা বন্যপ্রাণী নিয়ে নেচে আকর্ষণ বৃদ্ধি করার চেষ্টা করতেই বন্যপ্রাণী সংরক্ষকেরা হাজির হন সেখানে। ময়াল ও একটি মুরগিকে উদ্ধার করা হয় নাচের দলে। আটক করা হয়েছে নাচের দলটির পরিচালককে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তেলঙ্গানার হায়দরাবাদে গণেশ বিসর্জনের শোভাযাত্রার মধ্যে জনসমক্ষে নৃত্য পরিবেশনার সময় একটি ময়াল ও একটি মুরগি ব্যবহারের অভিযোগ ওঠে। প্রাণী সংরক্ষণ কর্মীদের অভিযোগ, দর্শকের সামনে নাচের অংশ হিসেবে প্রাণী দু’টিকে ব্যবহার করা হচ্ছিল।

গ্রেটার হায়দরাবাদ ‘সোসাইটি ফর প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস’ জানিয়েছে, নৃত্য পরিবেশনার সময় জীবন্ত সাপ ব্যবহার করা হচ্ছে, এমন খবর পান তাঁরা। সংবাদ পাওয়ার পর দলটি তক্কে তক্কে ছিল। বিশাখাপত্তনমের একটি নাচের দলের গতিবিধির উপর প্রায় পাঁচ দিন নজর রাখেন দলের সদস্যরা। এর পরই প্রাণী দু’টিকে উদ্ধার করা হয়।

প্রাণী উদ্ধারকারী দলটি জানিয়েছে, উদ্ধার করা অজগরটিকে বর্তমানে পশুরোগ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। পশুরোগ চিকিৎসক জানান, সাপটির মুখগহ্বর এবং দাঁতে সংক্রমণ ধরা পড়েছে। সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত অজগরটির চিকিৎসা ও পর্যবেক্ষণ চলবে। সুস্থ হয়ে উঠলে সংশ্লিষ্ট বন্যপ্রাণী কর্তৃপক্ষের অনুমতি ও নির্দেশ মেনে অজগরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘রেবতীটুইটস্‌’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর ইতিমধ্যেই তা বহু বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখার পর সমালোচনার ঝড় বয়ে গিয়েছে নেটমাধ্যমে। বহু মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ধর্ম বা সংস্কৃতি কিছুই নেই! অশ্লীলতা সব সীমা ছাড়িয়ে যাচ্ছে! বিসর্জনের বিকল্প উপায় আছে!’’

Telengana Snake Video Indian Rock Python

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy