Advertisement
E-Paper

আলু, পেঁয়াজ, লঙ্কার মাঝে হেলায় পড়ে জোড়া আইফোন! লাখ টাকার সম্পদ মাটিতে ফেলে সব্জি বেচছেন তরুণ

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার উপর প্লাস্টিক পেতে আনাজপত্র বিক্রি করছেন এক তরুণ। তাঁর সামনে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের সব্জি। আর তার মধ্যেই পড়ে থাকতে দেখা যায় আইফোন দু’টিকে। মাটিতে পড়ে থাকা আইফোন নিয়ে তাঁর যেন বিন্দুমাত্র চিন্তা নেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৭

ছবি: সংগৃহীত।

আইফোনের মতো বহুমূল্য ফোন। তাও একটা নয়, দুটো। দু’টি ফোন পড়ে রয়েছে আলু, পেঁয়াজ, আদা, ধনেপাতার মধ্যে। রাস্তায় বসে সব্জি বিক্রি করেন এমন এক বিক্রেতা দু’টি আইফোনের মালিক! মাটিতে বসে সব্জি বিক্রি করছেন তিনি। পাশেই পড়ে রয়েছে জোড়া আইফোন। আশ্চর্যের বিষয়, দামি এই ফোন দু’টিকে দেখে মনে হচ্ছে, যেন সেগুলি তাঁর কাছে একেবারেই সাধারণ কোনও মোবাইল ফোন। সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে নেটাগরিকদের। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার উপর প্লাস্টিক পেতে আনাজপত্র বিক্রি করছেন এক তরুণ। তাঁর সামনে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের সব্জি। তার মধ্যেই পড়ে থাকতে দেখা গিয়েছে দু’টি আইফোনকে। সাধারণত যাঁরা আইফোন কেনেন তাঁরা এই দামি ফোন খুব যত্ন করে রাখেন। পকেট বা হাতেই রাখেন। কিন্তু ওই বিক্রেতার ক্ষেত্রে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। দু’টি আইফোন তিনি হেলায় মাটিতে রেখে দিয়েছেন। যেন সেগুলি তাঁর কাছে একেবারেই সাধারণ কোনও জিনিস।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘পাহাড়ি_অঞ্জনা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা বহু বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখার পর সব্জি বিক্রেতার হাবভাব নিয়ে নানা মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই ভাইয়ের ব্যাপারই আলাদা। আমরা একটা আইফোন কিনতেই হিমশিম খাই। আর ইনি দুটো ফোন অবহেলায় ফেলে রেখেছেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সব্জি বিক্রি করা মনে হয় আংশিক সময়ের কাজ। আমিও এমন সব্জিবিক্রেতা হতে চাই।’’

iphone

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy