Advertisement
E-Paper

এক হাতে ক্যামেরা, অ্যাকসিলারেটর অন্য হাতে, শুয়ে ঝড়ের বেগে স্কুটার চালিয়ে রিল তরুণের! ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে তরুণের শরীর স্কুটারের সিটের ওপর সামনের দিকে ঝুঁকে আছে এবং পা দুটি পেছনের দিকে ঝুলছে। প্রবল গতিতে রাস্তায় স্কুটারটি ছোটাচ্ছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩১

ছবি: সংগৃহীত।

রিল তৈরির জন্য বিপদ ডেকে আনা থেকে শুরু করে প্রাণের ঝুঁকি নিতেও দ্বিধা করেন না কেউ কেউ। চলন্ত যানবাহনে উঠে অনেকেই এমন সব স্টান্ট দেখান সেই সমস্ত কাণ্ড দেখে শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত নামতে বাধ্য। তেমনই এক ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। চলন্ত বাইকের উপর সেই স্টান্ট বিরক্তিরও উদ্রেক করেছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে স্কুটারের সিটে স্বাভাবিক ভাবে বসার পরিবর্তে শুয়ে বাহনটি চালাচ্ছেন এক তরুণ। এখানেই শেষ নয় প্রাণের মায়া ছেড়ে এক হাতে বাইকের হাতলটি ধরে রয়েছেন অন্য হাতে ক্যামেরার ধরার স্টিক নিয়ে সেই দৃশ্য রেকর্ড করছেন। তরুণের শরীর স্কুটারের সিটের ওপর সামনের দিকে ঝুঁকে আছে এবং পা দুটি পেছনের দিকে ঝুলছে। প্রবল গতিতে রাস্তায় স্কুটারটি ছোটাচ্ছেন তিনি। এই স্টান্টটি দেখলে যে কারওরই মনে হতে পারে যেচে মৃত্যুকে আহ্বান করছেন তরুণ। কৌশলটি বেশ অস্বাভাবিক এবং ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন দর্শক। কারণ শরীরের সামান্য হেরফের ঘটলেই বাহনের নিয়ন্ত্রণ হারাতে হারিয়ে ছিটকে পড়ে যেতে পারতেন তিনি ধারণা নেটাগরিকেদের।

এক্স হ্যান্ডলে ‘ডিআরসন্দীপ০০১’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার পর প্রতিক্রিয়ার ঝড় বয়ে গিয়েছে। তরুণের কাণ্ড দেখে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে নেটপাড়ায়। নেটাগরিকদের অনেকের মনে করছেন, কয়েক সেকেন্ডের ভিডিয়োর জন্য প্রাণের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলা ঠিক নয়। কেউ কেউ প্রশ্ন তুলেছেন এই সময় স্কুটারটি ভারসাম্য হারালে কী হত? এক নেটাগরিক লিখেছেন, ‘‘আসল শক্তিমান এসে গিয়েছে ঝড় তুলতে।’’

Bike Stunt

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy