প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইজ়রায়েল। তাঁর বাড়ির সামনেও হল বিক্ষোভ। নেতানিয়াহুকে গদি ছাড়তে বলে শহর জুড়ে মিছিল করে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। বিরোধী নেতাদের নেতৃত্বাধীন যৌথ ইহুদি-আরব সরকার গঠনের দাবি জানিয়ে বৃহস্পতিবার রাস্তায় নেমে পড়েন তাঁরা। সেই ঘটনারই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভকারীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় মিছিল করে অবরোধ সৃষ্টি করেন। তাঁদের টেনেহিঁচড়ে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। ফলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের একাংশ রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন। অন্য দিকে, কয়েক জন বিক্ষোভকারী ইজরায়েলের প্রধানমন্ত্রীর নির্বাচনী পোস্টার মাড়িয়ে প্রতিবাদ জানান। নেতানিয়াহুর বাসভবনের বাইরেও বিক্ষোভে শামিল হন ইজ়রায়েলি নাগরিকেরা। গাজ়া যুদ্ধের অবসানের দাবিও জানান বিক্ষোভকারীরা। জাতীয় নির্বাচনের ফলাফল ঘিরে ইজ়রায়েলে চড়ছে পারদ। কোনও দল বা জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ত্রিশঙ্কু সরকার গঠনের সম্ভাবনা প্রবল। ত্রিশঙ্কু নেসেটে (ইজ়রায়েলের পার্লামেন্ট) নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। নির্বাচনের ফল প্রকাশের পর পরবর্তী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে রাজনৈতিক দলগুলি হিমশিম খাচ্ছিল।
Cops MANHANDLE protesters at Netanyahu residence who demand END TO GAZA war
— RT (@RT_com) October 29, 2026
Netanyahu leads election but falls SHORT of majority & may need to form govt with Arab parties — The Conversation pic.twitter.com/x4TsHHmGxc
নির্বাচনের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর ক্রমশ বাড়তে থাকা নাগরিক-চাপেরই প্রতিফলন ছিল এই বিক্ষোভ বলে মনে করছেন অনেকেই। ভিডিয়োটি ‘আরটি_ডটকম’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। বেশ কিছু বিক্ষোভকারী কট্টর দক্ষিণপন্থী রাজনীতিবিদ ইতামার বেন-গাভিরকে উদ্দেশ করে হেরে গিয়েছেন বলে স্লোগান দেন। অন্য দিকে, বিক্ষোভকারীদের একাংশ ইহুদি ও আরবদের মধ্যে ঐক্যের বার্তা তুলে ধরে প্ল্যাকার্ড বহন করেন। সেগুলির একটিতে লেখা ছিল, ‘‘আরব ও ইহুদি— ঐক্যবদ্ধ হলেই আমরা জয়ী হব।’’