Advertisement
E-Paper

মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, অভিযুক্ত যুবককে চলন্ত ট্রেনের জানালায় ঝোলালেন যাত্রীরা! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োটি ‘মরিয়াম_এমবিডি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৬ ১৫:১৩
Man get caught by passengers while trying to snatch mobile in train, video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

চলন্ত ট্রেনে ছিনতাইয়ের চেষ্টা করতেই অভিযুক্ত যুবককে ধরে ফেললেন যাত্রীরা। পরবর্তী স্টেশনে পৌঁছোনো পর্যন্ত নিয়ে গেলেন ঝুলিয়ে ঝুলিয়েই। ট্রেনের বাইরে বিপজ্জনক ভাবে সফর করলেন ওই যুবক। ছেড়ে দেওয়ার জন্য কাকুতি-মিনতি করলেও ছাড়া পেলেন না। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, চলন্ত ট্রেনে যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন এক চোর। কিন্তু যাত্রীরা বিষয়টি টের পেয়েই চোরের হাত চেপে ধরেন। এর পর যাত্রীরা তাঁকে ট্রেনের জানালার বাইরে ঝুলিয়ে রাখেন হাত ধরে। চলন্ত ট্রেনে ওই ভাবে ঝুলে ঝুলেই সফর করেন যুবক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যুবককে বেশ কিছু ক্ষণ ঝুলিয়ে রাখা হয়েছিল বলে দাবি করা হয়েছে।

ভাইরাল ভিডিয়োটি ‘মরিয়াম_এমবিডি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় এবং উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘চোরদের সঙ্গে এমনটাই হওয়া উচিত যাতে তারা ভবিষ্যতে এ ধরনের কাজ করার আগে দু’বার ভাবে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সামান্য চুরির জন্যও মানুষ নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেন। পড়ে গেলে প্রাণ যেতে পারত।’’

Viral Video Snacthing Running Train Mobile Theft

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy