Advertisement
E-Paper

ছড়িয়ে-ছিটিয়ে ছিন্নভিন্ন মৃতদেহ! কাদামাটির স্তূপে বেলচা চালিয়ে উদ্ধার, নেপালের ভয়ঙ্কর ভিডিয়ো প্রকাশ্যে

এরই মধ্যে নেপালে ফের হড়পা বানের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে নেপাল প্রশাসন। শুক্রবার সকাল ৭টা পর্যন্ত নেপালে প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সে দেশের পুলিশ। আহত শতাধিক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৬ ১৫:০৬
Video claims police and army leading rescuing operation after devastating flash flood hit Nepal

ছবি: এক্স থেকে নেওয়া।

বিধ্বস্ত নেপালে কাদামাটির নীচে চাপা পড়েছে মৃতের স্তূপ! বেলচা করে তুলে উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। তেমনটাই দাবি করে হৃদয়বিদারক একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় স্পষ্ট হড়পা বানের জেরে এভারেস্টের দেশের ভয়াবহ পরিস্থিতি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিভিন্ন স্থানে ছিন্নভিন্ন মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। আর পুলিশ, সেনাবাহিনী-সহ উদ্ধারকারীরা সেই দেহগুলি উদ্ধারের কাজ করছেন। অনেক দেহ কাদামাটির স্তূপের নীচে চাপা পড়ার কারণে সেগুলি তোলা হচ্ছে বেলচার সাহায্যে। দাবি করা হয়েছে ঘটনাটি হড়পা বানে বিপর্যস্ত নেপালের।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মৃত্যুঞ্জয়’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। শোকের ছায়া নেটপাড়ায়। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন দুঃখপ্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। নেটাগরিকদের একাংশ জানিয়েছেন, ভিডিয়োটি দেখে চোখের জল আটকাতে পারেননি তাঁরা। ভিডিয়োটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

এরই মধ্যে নেপালে ফের হড়পা বানের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে নেপাল প্রশাসন। শুক্রবার সকাল ৭টা পর্যন্ত নেপালে প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সে দেশের পুলিশ। আহত শতাধিক। হড়পা বানে নেপালের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্তের ও পারে থাকা তিব্বতও। দুই দেশ মিলিয়ে এখনও পর্যন্ত ১৪৭০ জনের কোনও খোঁজ মেলেনি। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিভিন্ন দেশের (চিন এবং নেপাল ব্যতীত) নাগরিক। তাঁদের মধ্যে আবার ২৯০ জন ভারতীয়, যাঁদের কারও সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি।

সংক্ষেপে
  • ত্রাণ যেমন পাঠানো হচ্ছে, তেমনই আর্থিক সাহায্যও পাঠানো হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে।
  • বিপর্যস্ত নেপালকে সাহায্য করতে এগিয়ে আসছে অনেকেই। বিভিন্ন সংস্থা তো বটেই, ব্যক্তিবিশেষও সাহায্য পাঠাচ্ছেন নেপালে।
  • হড়পা বানে বিপর্যস্ত নেপালে মৃতের সংখ্যা আরও বাড়ল। এখনও নিখোঁজ দেড় হাজারের বেশি মানুষ।
flood Viral Video Nepal Flash flood

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy