Advertisement
E-Paper

কাদার স্রোতে নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হল আস্ত বাজার! প্রাণ হাতে ছুটলেন মানুষজন, ভাইরাল ভিডিয়ো

চিন এবং নেপালের মধ্য দিয়ে প্রবাহিত লেন্দে নদীর তীর থেকে বিশাল আকারের কাদা এবং ধ্বংসস্তূপ খসে পড়ার ফলেই নেপালে ভয়াবহ হড়পা বানের সৃষ্টি হয়। তীব্র স্রোত ভোটেকোশী এবং ত্রিশূলী নদীর গতিপথের গ্রাম এবং শহরগুলির ওপর আছড়ে পড়ে। বহু ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু এবং বিদ্যুৎকেন্দ্র ভেসে যায় নিমেষে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৬ ১১:৫০
Viral Video shows how the flood entered Nepal’s Trishuli Bazaar

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিপর্যস্ত প্রতিবেশী দেশ। হড়পা বানের ফলে ধ্বংসলীলা চলছে প্রতিবেশী দেশ নেপালে। চিন এবং নেপালের মধ্য দিয়ে প্রবাহিত লেন্দে নদীর তীর থেকে বিশাল আকারের কাদা এবং ধ্বংসস্তূপ খসে পড়ার ফলেই নেপালে ভয়াবহ হড়পা বানের সৃষ্টি হয়। এখনও পর্যন্ত ২৮৯ জন মারা গিয়েছেন বলে খবর। নিখোঁজ বহু মানুষ। তালিকায় রয়েছেন বহু ভারতীয় পর্যটকও। দুর্দশাগ্রস্ত নেপালের বহু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

একটি ভাইরাল ভিডিয়োয় ধরা পড়েছে নেপালের ত্রিশূলী বাজারের চিত্র। সেখানে বন্যার জল ঢুকে পড়ার পর কাদা ও ধ্বংসাবশেষ শহরটিকে তছনছ করে দিচ্ছে। ফুটেজটি নুয়াকোটের ধ্বংসযজ্ঞের ছবি তুলে ধরেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, পথচারীরা প্রাণ হাতে করে ঊর্ধশ্বাসে ছুটছেন। সে দল থেকে বাদ নেই দু’চাকা, চারচাকাও। নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন সকলে। একটি স্কুলবাসকেও দেখা গিয়েছে। তার মধ্যে পড়ুয়ারা আটকে পড়ে ছিল বলে খবর।

‘শাইলেস৮৫৬২০৬৬১’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। কয়েক মুহূর্তের মধ্যে একটি জমজমাট বাজারের ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। নেপালের দুর্দশা দেখে মন ভেঙে গিয়েছে বহু সমাজমাধ্যম ব্যবহারকারীর।

চিন এবং নেপালের মধ্য দিয়ে প্রবাহিত লেন্দে নদীর তীর থেকে বিশাল আকারের কাদা এবং ধ্বংসস্তূপ খসে পড়ার ফলেই নেপালে ভয়াবহ হড়পা বানের সৃষ্টি হয়। তীব্র স্রোত ভোটেকোশী এবং ত্রিশূলী নদীর গতিপথের গ্রাম এবং শহরগুলির ওপর আছড়ে পড়ে। বহু ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু এবং বিদ্যুৎকেন্দ্র ভেসে যায় নিমেষে।

নেপালের পর্যটন মন্ত্রকের মতে, নিখোঁজ হওয়া অন্যদের মধ্যে অস্ট্রেলিয়া, ব্রিটেন, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও আমেরিকার নাগরিকেরাও রয়েছেন। তাঁদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ভারতের কিছু এলাকাও ঝুঁকির মুখে পড়েছে। সীমান্তের উভয় প্রান্তের কর্মকর্তারা বড় ধরনের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন এবং উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন জেলায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

সংক্ষেপে
  • ত্রাণ যেমন পাঠানো হচ্ছে, তেমনই আর্থিক সাহায্যও পাঠানো হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে।
  • বিপর্যস্ত নেপালকে সাহায্য করতে এগিয়ে আসছে অনেকেই। বিভিন্ন সংস্থা তো বটেই, ব্যক্তিবিশেষও সাহায্য পাঠাচ্ছেন নেপালে।
  • হড়পা বানে বিপর্যস্ত নেপালে মৃতের সংখ্যা আরও বাড়ল। এখনও নিখোঁজ দেড় হাজারের বেশি মানুষ।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy