Advertisement
E-Paper

ঢালু রাস্তায় ঠেলাগাড়ি টানতে হিমশিম বৃদ্ধ চালক, সাহায্য করতে এগিয়ে এলেন জওয়ান! ভাইরাল ভিডিয়োয় প্রশংসার ঝড়

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক বৃদ্ধ রাস্তা দিয়ে একটি ঠেলাগাড়ি টেনে নিয়ে যাচ্ছেন। গাড়িটি বেশ ভারি মনে হচ্ছে। ঢালু রাস্তা দিয়ে সেটিকে সামনে টেনে নিয়ে যেতে বেশ কষ্ট হচ্ছে তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৫
Video shows Jawan helps old cart puller as he was struggling on road

ছবি: এক্স থেকে নেওয়া।

সমাজমাধ্যম প্রায়ই এমন সব ভিডিয়ো প্রকাশ্যে আসে যা মুহূর্তের মধ্যেই মানুষের নজর কাড়ে। কখনও কোনও ছোট কাজ মানুষের মন জয় করে নেয়, আবার কখনও কোনও অপরিচিত ব্যক্তির প্রতি দেখানো সহমর্মিতা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তেমনই একটি ভিডিয়ো বর্তমানে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধ রাস্তায় তাঁর ঠেলাগাড়ি নিয়ে বেশ হিমশিম খাচ্ছেন। সেখানে উপস্থিত এক সেনা জওয়ান এমন কিছু করেন যা দেখে আশপাশের মানুষ সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে বাধ্য হন। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক বৃদ্ধ রাস্তা দিয়ে একটি ঠেলাগাড়ি টেনে নিয়ে যাচ্ছেন। গাড়িটি বেশ ভারি মনে হচ্ছে। ঢালু রাস্তা দিয়ে সেটিকে সামনে টেনে নিয়ে যেতে বেশ কষ্ট হচ্ছে তাঁর। ঠিক তখনই সিআরপিএফ-এর এক জওয়ান এগিয়ে আসেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। বৃদ্ধ চালক যখন গাড়িটি টানছিলেন, তখন জওয়ান পেছন থেকে সেটি ঠেলে দেন। হাসি ফোটে বৃদ্ধের মুখে। ব্যস্ত রাস্তায় জওয়ানের এই সাহায্যের বিষয়টি সবার নজর কেড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে রিতু বর্মা নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ইউনিফর্মের মর্যাদা রেখেছেন ওই জওয়ান।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘একেই বলে প্রকৃত সাহায্য। পরিচয় না জেনেও কাউকে সাহায্য করাই হল প্রকৃত মানবিকতা। এমন এক জওয়ানকে কুর্নিশ।’’

Viral Video CRPF Jawan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy