E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বঙ্গে ৪১৩৩ স্কুলে নেই পড়ুয়া

মাত্র এক জন শিক্ষক রয়েছেন এমন স্কুলের সংখ্যা ৬৭৬৯ জন। বিষয়টি শুভেন্দু সরকারের কাছে একটি চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৬ ০৭:৪৩

—প্রতীকী চিত্র।

পশ্চিমবঙ্গে ৪১৩৩টি স্কুলে কোনও পড়ুয়া নেই বলে এক রিপোর্টে জানাল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।শিক্ষা মন্ত্রকের ওই রিপোর্টে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের যে সব স্কুলে কোনও পড়ুয়া নেই সেগুলিতে মোট নিযুক্ত শিক্ষকের সংখ্যা ১৯৫০২ জন। মাত্র এক জন শিক্ষক রয়েছেন এমন স্কুলের সংখ্যা ৬৭৬৯ জন। বিষয়টি শুভেন্দু সরকারের কাছে একটি চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

শিক্ষা মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি হওয়া পড়ুয়াদের মধ্যে ৩৭.২ শতাংশ মুসলিম। অন্য দিকে তফসিলি জাতির পড়ুয়া ভর্তি হয়েছে ২৪.৬ শতাংশ, তফসিলি জনজাতির ৬.৩ শতাংশ ও অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) ১২.৪ শতাংশ।স্কুলের পরিকাঠামোরও উল্লেখ রয়েছে এই রিপোর্টে। মন্ত্রক জানিয়েছে, পশ্চিমবঙ্গে ১৮,৩৭৪টি স্কুলে ইন্টারনেট পরিষেবার ব্যবস্থা রয়েছে। মহারাষ্ট্রে ৮৪,২৮৪টি, কর্ণাটকে ৩৮,৫৮৪টি ও উত্তরপ্রদেশে ১,৩৩,৬৬৯টি স্কুলে ইন্টারনেট পরিষেবার ব্যবস্থা আছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Students WB Education

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy