E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

অভিষেকের নামে নালিশ

রেজিনগরের ১০৯ নম্বর বুথে মোট ভোটারের চেয়ে বেশি ভোট পড়েছে বলে উপনির্বাচনের গণনার দিন, শুক্রবার সমাজমাধ্যমে দাবি করেন অভিষেক। প্রশাসনের দাবি, ১০৯ নম্বর বুথে ভোটার ১১০৯ জন। ভোট পড়েছে ৯৭২।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ০৭:২৯
অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

রেজিনগরে উপনির্বাচন নিয়ে সমাজমাধ্যমে ভুল তথ্য দেওয়ার অভিযোগে থানায় অভিযোগ হয়েছে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মুর্শিদাবাদের পুলিশ সুপার শচীন মাক্কার শনিবার জানান, রেজিনগর থানায় শুক্রবার অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন রেজিনগর উপনির্বাচনের রিটার্নিং অফিসার লিপন তালুকদার। এসপি বলেন, “আইনি পদক্ষেপ করা হবে।” রাজ্যসভার প্রাক্তন সাংসদ সাকেত গোখলের বিরুদ্ধেও একই অভিযোগ হয়েছে। পাশাপাশি, রেজিনগরের উপনির্বাচন ঘিরে নানা অনিয়মের অভিযোগ তোলা হচ্ছিল মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ফেসবুক পেজ থেকে। সেই পেজ বন্ধ করে দেওয়ার অভিযোগে প্রশাসনের বিরুদ্ধে সরব কংগ্রেস।

রেজিনগরের ১০৯ নম্বর বুথে মোট ভোটারের চেয়ে বেশি ভোট পড়েছে বলে উপনির্বাচনের গণনার দিন, শুক্রবার সমাজমাধ্যমে দাবি করেন অভিষেক। প্রশাসনের দাবি, ১০৯ নম্বর বুথে ভোটার ১১০৯ জন। ভোট পড়েছে ৯৭২। সেখানে গরমিল নেই। অভিষেকের বিরুদ্ধে হওয়া অভিযোগ প্রসঙ্গে রেজিনগরের দলীয় প্রার্থী রবিউল আলম চৌধুরী বলেন, “নির্বাচন কমিশনও অভিযোগ খতিয়ে দেখুক।”

কংগ্রেসের মুর্শিদাবাদের প্রচার ও মিডিয়া বিভাগের চেয়ারম্যান কেতন জয়সওয়াল ও দলের সোশাল মিডিয়া বিভাগের প্রদেশ চেয়ারম্যান অশোক ভট্টাচার্য সমাজমাধ্যমে দলের পেজ বন্ধ করার প্রতিবাদ ও নিন্দা করেছেন। বিজেপির জয়ী প্রার্থী শাখারভ সরকার বলেন, “এটি প্রশাসনিক বিষয়।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Abhishek Banerjee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy