অন্নপূর্ণা যোজনার সুবিধা না পাওয়ায় রাজ্যের নানা জায়গায় মহিলাদের ক্ষোভ-বিক্ষোভ প্রকাশ্যে আসছে। সোমবার হাওড়ার উদয়নারায়ণপুরের বহু মহিলা স্থানীয় তৃণমূল (ঋতব্রত শিবির) বিধায়ক সমীর পাঁজা বাড়ির সামনে বিক্ষোভ দেখান। সমাজমাধ্যমে সমীরের অভিযোগ, বিক্ষোভের নেপথ্যে রয়েছে বিজেপি। এ-ও দাবি করেন, দায়িত্ব দেওয়া হলে এই বিধানসভার মহিলাদের মধ্যে কে ওই ভাতা পাওয়ার যোগ্য, কে নন, তা নির্ধারণ করে দিতে পারেন। বিজেপির অভিজিৎ চক্রবর্তী বলেন, ‘‘বিধায়ক সাধু সাজছেন। তৃণমূলের শাসনকালে গরিব মানুষের উপরে অত্যাচার করেছেন, ন্যায্য পাওনা দেননি।’’
অন্য দিকে, বার্ধক্য ভাতা ফের চালুর আশায় ব্লক অফিসে গিয়েছিলেন এক বৃদ্ধা। কিন্তু আবেদন পত্র জমা দেওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে মৃত্যু হয় বাকু সিংহ (৭২) নামে ওই বৃদ্ধার। সোমবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখর-২ব্লকের ঘটনা।