E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বঙ্গে কংগ্রেসের ইস্তাহার কমিটি

কমিটিতে সদস্যেরা ছাড়াও বিশেষ আমন্ত্রিত হিসেবে রাখা হয়েছে অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি, ইশা খান চৌধুরী, দেবপ্রসাদ রায়, আব্দুল মান্নান, অভিজিৎ মুখোপাধ্যায় প্রমুখ নেতাকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ০৭:২২

—প্রতীকী চিত্র।

আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গে কংগ্রেসের নতুন ইস্তাহার কমিটি গড়ে দিল এআইসিসি। ইস্তাহার কমিটির চেয়ারপার্সন হয়েছেন প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য এবং ভাইস চেয়ারপার্সন প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অমিতাভ চক্রবর্তী। ওই কমিটিতে সদস্যেরা ছাড়াও বিশেষ আমন্ত্রিত হিসেবে রাখা হয়েছে অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি, ইশা খান চৌধুরী, দেবপ্রসাদ রায়, আব্দুল মান্নান, অভিজিৎ মুখোপাধ্যায় প্রমুখ নেতাকে। শাখা সংগঠনের নেতৃত্বও পদাধিকার বলে কমিটির কাজে যোগ দিতে পারবেন। মান্নান অবশ্য কমিটির কাজে অংশগ্রহণ করবেন না বলে এখনই জানিয়ে দিয়েছেন। অতীতে বিধানসভার বিরোধী দলনেতা থাকাকালীন মান্নানই ছিলেন ইস্তাহার কমিটির মাথায়, তখন আহ্বায়ক ছিলেন অমিতাভ। প্রদেশ কংগ্রেসের নতুন শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারপার্সন করা হয়েছে বর্ষীয়ান নেতা, প্রাক্তন সাংসদ দেবপ্রসাদ রায়কে, ভাইস চেয়ারপার্সন প্রশান্ত দত্ত। এর পাশাপাশি প্রদেশ মহিলা কংগ্রেসের নতুন চেয়ারপার্সন করা হয়েছে যুব কংগ্রেসের প্রাক্তন নেত্রী, হাওড়া জেলার শ্রাবন্তী সিংহকে। মহিলা কংগ্রেসের ওই পদে এত দিন ছিলেন সুব্রতা (রাসু) দত্ত।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
AICC Pradesh Congress Congress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy