E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

প্রতিবাদের আবহে আসতে পারেন বৃন্দা

চলতি সপ্তাহের শেষ দিকে কলকাতায় আসতে পারেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট। আর জি কর-কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তিনি সরব হয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ০৪:৫০
বৃন্দা কারাট।

বৃন্দা কারাট। —ফাইল চিত্র।

চিকিৎসকদের চলমান আন্দোলন ও নাগরিক প্রতিবাদের আবহে আপাতত বড় সমাবেশের পথে যাচ্ছে না সিপিএমের মহিলা সংগঠন। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, পুজোর পরেই আর জি কর-কাণ্ড এবং রাজ্যের অন্যত্র মহিলাদের উপরে নির্যাতনের ঘটনাকে সামনে রেখে সমাবেশ করবে গণতান্ত্রিক মহিলা সমিতি। কিন্তু সংগঠন সূত্রের বক্তব্য, জুনিয়র চিকিৎসকদের অনশন-অবস্থানে সংহতি জানাতে শামিল হচ্ছেন মহিলা সমিতির বহু কর্মী-সমর্থক। জেলায় জেলায় এরিয়া কমিটি স্তরে সিপিএমের সম্মেলন-পর্বও শুরু হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে এখনই বড় সমাবেশ করা হচ্ছে না।

তবে চলতি সপ্তাহের শেষ দিকে কলকাতায় আসতে পারেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট। আর জি কর-কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তিনি সরব হয়েছেন। সূত্রের খবর, চিকিৎসকদের আন্দোলন এবং নাগরিক সমাজের প্রতিবাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও দলীয় স্তরে খোঁজখবর নিয়েছেন বৃন্দা।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Brinda Karat RG Kar Medical College and Hospital Incident RG Kar Protest CPM

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy