চোরবাগানে বিপর্যয়ের জেরে তাঁর দুর্গাপুজো সংক্রান্ত সফর বাতিল হলেও, রবিবার সকালে কলকাতাতেই রইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এ দিন তাঁর বেলুড় মঠ, শোভাবাজার রাজবাড়ি-সহ একাধিক জায়গায় যাওয়ার কথা ছিল। সে সব স্থগিত রেখে সকালে কালীঘাট মন্দিরে পুজো দিয়েছেন শাহ। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি অনুপম ভট্টাচার্য প্রমুখ। কালীঘাট থেকে বেরিয়ে চোরবাগানের ঘটনায় আহতদের দেখতে কাদাপাড়ার একটি বেসরকারি হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে দিল্লি ফিরে যান শাহ। এরই মধ্যে, রাজ্যে বিপর্যয়ের আবহে শাহকে ঢাকের বোল, লোকশিল্পীদের পরিবেশনার মাধ্যমে যে ভাবে স্বাগত জানানো হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে যুব কংগ্রেস এবং মমতা-তৃণমূল।