E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ফের অধিবেশন, সম্ভাবনা ডেপুটি স্পিকার নির্বাচনের

নতুন বিধানসভায় স্পিকার এবং পরিষদীয় মন্ত্রীর দায়িত্বে রয়েছেন যথাক্রমে উত্তরবঙ্গের বিধায়ক রথীন্দ্রনাথ বসু ও শঙ্কর ঘোষ। এই পরিস্থিতিতে ডেপুটি স্পিকার পদটি দক্ষিণবঙ্গের কোনও বিধায়ককে দেওয়া হবে, এমনই প্রস্তুতি রয়েছে শাসক শিবিরে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৭

—প্রতীকী চিত্র।

পুজোর আগে ফের বিধানসভার অধিবেশন বসতে চলেছে। এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে, তাতে ৮ সেপ্টেম্বর থেকে চার দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে। পরিষদীয় সূত্রের খবর, এই অধিবেশনে নতুন বিধানসভার ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। এখনও পর্যন্ত বিধানসভার ওই পদটি খালি রয়েছে। পাশাপাশি, তৃণমূল কংগ্রেস আমলের বিভিন্ন ‘দুর্নীতি’র প্রেক্ষিতে তৈরি সিএজি রিপোর্টগুলি নিয়ে আলোচনা হতে পারে। এই অধিবেশনে নতুন কোনও বিল আসবে কি না, তা অবশ্য এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

নতুন বিধানসভায় স্পিকার এবং পরিষদীয় মন্ত্রীর দায়িত্বে রয়েছেন যথাক্রমে উত্তরবঙ্গের বিধায়ক রথীন্দ্রনাথ বসু ও শঙ্কর ঘোষ। এই পরিস্থিতিতে ডেপুটি স্পিকার পদটি দক্ষিণবঙ্গের কোনও বিধায়ককে দেওয়া হবে, এমনই প্রস্তুতি রয়েছে শাসক শিবিরে।

ইতিমধ্যেই বিধানসভার বিভিন্ন স্থায়ী এবং হাউজ কমিটিগুলি বণ্টন করা হয়ে গিয়েছে। সূত্রের খবর, ডেপুটি স্পিকার পদে সম্ভাব্য যে ক’জন বিধায়কের নাম নিয়ে চর্চা রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ দফতরের স্থায়ী কমিটির দায়িত্বে থাকা বিধায়কের নামও রয়েছে। সে ক্ষেত্রে তখন সংশ্লিষ্ট স্থায়ী কমিটির দায়িত্বে বদল আনতে হবে। একই ভাবে, বিধানসভার স্বাধিকার রক্ষা কমিটির দায়িত্বে প্রথাগত ভাবে ডেপুটি স্পিকার থাকেন। ডেপুটি স্পিকার না-থাকায় এই বারে সেটির দায়িত্বে রয়েছেন এক বিধায়ক। ফলে, ডেপুটি স্পিকার নির্বাচিত হলে ওই কমিটির মাথাতেও পরিবর্তন আনতে হতে পারে বলে সূত্রের ইঙ্গিত। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
WB Assembly Bidhansabha

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy