E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

স্বাধিকার ভঙ্গে কৌস্তভকে নোটিস

প্রসঙ্গত, ২০২২-এও সংবাদমাধ্যমে করা কিছু মন্তব্যের প্রেক্ষিতে তৎকালীন কংগ্রেস নেতা কৌস্তভের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছিলেন নির্মলই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৪ ০৭:২০
কৌস্তভ বাগচী।

কৌস্তভ বাগচী। —ফাইল চিত্র।

বিজেপির আইনজীবী-নেতা কৌস্তভ বাগচীকে স্বাধিকার ভঙ্গের নোটিস পাঠিয়ে ডেকে পাঠাল বিধানসভার সচিবালয়। তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষের আনা স্বাধিকার ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ওই নোটিস পাঠানো হয়েছে। বিধানসভার স্বাধিকার রক্ষা কমিটির সাম্প্রতিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিধায়কের অভিযোগের প্রেক্ষিতে কৌস্তভের বক্তব্য শোনা হবে। সেই জন্য আগামী ২৭ জুন কমিটির পরবর্তী বৈঠকে কৌস্তভকে সশরীরে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। প্রসঙ্গত, ২০২২-এও সংবাদমাধ্যমে করা কিছু মন্তব্যের প্রেক্ষিতে তৎকালীন কংগ্রেস নেতা কৌস্তভের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছিলেন নির্মলই।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Koustav Bagchi BJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy