E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

প্রসেনজিতের নেতৃত্বে এসআইআর কমিটি

এখনও চেয়ারপার্সনের সৈন্য-সামন্ত কিছুই নেই! কারণ, কমিটির বাকি কোনও সদস্য নিয়োগ করা হয়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১০:০৬
প্রসেনজিৎ বসুর হাতে এসআইআর সংক্রান্ত কমিটির দায়িত্ব তুলে দিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। উপস্থিত এআইসিসি-র পর্যবেক্ষক

প্রসেনজিৎ বসুর হাতে এসআইআর সংক্রান্ত কমিটির দায়িত্ব তুলে দিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। উপস্থিত এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর ও সহ-পর্যবেক্ষক অম্বা প্রসাদ। বিধান ভবনে।

একের পর এক কমিটি গঠিত হয়ে চলেছে বাংলার কংগ্রেসে! ভোটাধিকার সুরক্ষিত রাখা এবং নাগরিকত্ব সংক্রান্ত বিষয় পর্যালোচনার জন্য এ বার একটি বিশেষ কমিটি গড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সেই কমিটির চেয়ারপার্সন করা হয়েছে প্রসেনজিৎ বসুকে। জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বিরোধী আন্দোলনে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতেই এমন সিদ্ধান্ত। তবে এখনও চেয়ারপার্সনের সৈন্য-সামন্ত কিছুই নেই! কারণ, কমিটির বাকি কোনও সদস্য নিয়োগ করা হয়নি। ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধনের (এসআইআর) বিষয়ে এই কমিটিই দলে সমন্বয়ের কাজ করবে। জেলা সভাপতি এবং বুথ লেভল এজেন্টদের (বিএলএ-১) বলা হয়েছে কমিটির সঙ্গে সহযোগিতা করতে। বিএলএ-২ প্রশিক্ষণের সূচিও তৈরি করেছে প্রদেশ কংগ্রেস।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
NRC SIR

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy