E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ভোটার দুর্ভোগে ফের আন্দোলনের প্রস্তাব অধীরের

এসআইআর-এর জেরে ঝুলে থাকা বহু মানুষের ভোটাধিকার ফেরানোর দাবিতে ফের আন্দোলন জোরালো করার জন্য কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে প্রস্তাব দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৬ ০৬:২২
কংগ্রেসের বৈঠকে অধীর চৌধুরী ও লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার। দিল্লিতে।

কংগ্রেসের বৈঠকে অধীর চৌধুরী ও লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার। দিল্লিতে। — নিজস্ব চিত্র।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশ‌োধনের (এসআইআর) পরে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম ‘বিবেচনাধীন’ থাকায় তাঁরা গত বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারেননি। ট্রাইবুনালে আবেদনের নিষ্পত্তির গতিও অতি মন্থর। এমতাবস্থায় এসআইআর-এর জেরে ঝুলে থাকা বহু মানুষের ভোটাধিকার ফেরানোর দাবিতে ফের আন্দোলন জোরালো করার জন্য কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে প্রস্তাব দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দিল্লিতে বুধবার ওয়ার্কিং কমিটির বৈঠকে দ্বিতীয় বক্তা ছিলেন অধীর। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেছেন, এসআইআর এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রশ্ন তুলে ও ‘ভোট-চুরি্’র অভিযোগে দেশ জুড়ে আন্দোলনের পথ দেখিয়েছিলেন রাহুল গান্ধী। বিহার, অসম ও পশ্চিমবঙ্গে পরপর বিধানসভা ভোটে বিজেপির জয়ের পরে সেই আন্দোসন যে কোনও কারণেই হোক একটু স্তিমিত হয়েছে। কিন্তু বহু মানুষ তাঁদের ভোটের অধিকার নিয়ে আশঙ্কায় রয়েছেন, ভোটার তালিকায় নাম না-থাকায় সরকারি পরিষেবা থেকে অনেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতি মাথায় রেখে দলের ফের প্রতিবাদের ঝাঁঝ বাড়ানো উচিত বলে অধীরের মত। প্রসঙ্গত, এসআইআর-এ যুক্তিগ্রাহ্য অসঙ্গতির কারণ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ এবং ‘বিবেচনাধীন’ তালিকায় চলে যাওয়ার ঘটনা বেশি ঘটছে মুর্শিদাবাদ জেলায়। বহরমপুরের প্রাক্তন সাংসদ এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, যে মামলার পরবর্তী শুনানি ২৫ অগস্ট। এই প্রসঙ্গে অধীরের বক্তব্য, ‘‘সাধারণ মানুষের অধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়ে যাব!’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
SIR Adhir Ranjan Chowhury

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy